তজুমদ্দিনে নিখোঁজের চার দিন পর পুকুর থেকে বাক-প্রতিবন্ধীর লাশ উদ্ধার

প্রথম পাতা » তজুমদ্দিন » তজুমদ্দিনে নিখোঁজের চার দিন পর পুকুর থেকে বাক-প্রতিবন্ধীর লাশ উদ্ধার
শুক্রবার, ১ আগস্ট ২০২৫



আবদুল মান্নান তামিম।। ভোলাবাণী।।


ভোলার তজুমদ্দিনে রহস্যজনক নিখোঁজের চার দিন পর বাক-প্রতিবন্ধী কবির (৩৫) লাশ বাড়ীর পাশে পরিত্যাক্ত পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। উদ্ধারকৃত লাশের হাতে, বুকে ও চোখে মারাত্মক জখমের চিহ্ন রয়েছে।


---শুক্রবার (১ আগস্ট) সকালে তজুমদ্দিন থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে পোস্টমর্টেম রিপোর্টের জন্য ভোলা মর্গে পাঠিয়েছেন। গত মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে শম্ভুপুর বাংলাবাজার এলাকা থেকে তিনি নিখোঁজ হন।


নিহত মো. কবির (৩৫) তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন ৭নম্বর ওয়ার্ডের রতন ডুবাই বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে। বাকপ্রতিবন্ধী কবির ৪ সন্তানের জনক। তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন।


নিহতের মা রোকেয়া বেগম বলেন,মঙ্গলবার সন্ধ্যা থেকে তার ছেলে নিখোঁজ রয়েছে। এর আগে সোমবার দুইটার দিকে কবিরের চাচা খালেকের ছেলে রিয়াজ,রত্তন ডুবাইর ছেলে রাসেল ও সাহে আলমের ছেলে আলাউদ্দিন মিলে  ঘরের পেছনে কবিরকে ডেকে নিয়ে দেশীয় অস্ত্র দেখিয়ে মারার চেষ্টা করে, পরে আমার ছেলে ভয় পেয়ে দৌড়ে ছুটে এসে আমাকে জানায়, তার পরের দিন সন্ধ্যা থেকে কবিরের কোনো খোজ পাওয়া যায়নি।



নিহত কবিরের স্ত্রী সুমা বেগম বলেন,দুই দিন খোজ করে না পেয়ে বৃহস্পতিবার আমরা থানায় জিডি করি,আজ শুক্রবার সকালে পুকুরে তার লাশ পাওয়া যায়। আমার ৪টা ছেলে মেয়ে  নিয়ে কার কাছে যাবো। কারা আমার বোবা স্বামীকে নির্মমভাবে হত্যা করেছে তাদের তদন্ত করে শাস্তির ব্যবস্থা করা হোক।


তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাব্বত খান জানান, সংবাদ পেয়ে পুলিশের টিম পুকুরে ভাসমান লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। উদ্ধারকৃত লাশের শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখমের চিহ্ন পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৩৭:১৬   ৪৪৮ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা
রাষ্ট্রপতির দায়িত্বে মেজর হাফিজ, নিজ জেলায় আনন্দ মিছিল
ব্লকনেতার বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর ও ভয়ভীতির অভিযোগে সংবাদ সম্মেলন তজুমদ্দিনে জমি দখলে বাধা, পাওয়ার টিলার দিয়ে নারীকে চাপা দেওয়ার চেষ্টার অভিযোগ
কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত তজুমদ্দিনে কৃষি কার্ড কার্যক্রমের উদ্বোধন
তজুমদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তা, গ্রেপ্তার ৪
তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট, ব্যাহত স্বাস্থ্যসেবা
তজুমদ্দিনে কৃষি বিভাগের উদ্যোগে ৩ হাজার গাছের চারা বিতরণ
তজুমদ্দিনে বিশাল আকৃতির গুইসাপ উদ্ধার, বনে অবমুক্ত
তজুমদ্দিনে কৃষকদের পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত ॥
তজুমদ্দিনে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান নিয়ে সেমিনার অনুষ্ঠিত ॥

আর্কাইভ