চরফ্যাশনে ৩৬জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে ৩৬জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত
বুধবার, ৩০ জুলাই ২০২৫



ভোলাবাণী ।।চরফ্যাশন প্রতিনিধি।। চরফ্যাশন উপজেলায় ২০২২ ও ২০২৩ সালে বিভিন্ন শিক্ষাবোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশ গ্রহণ করে ভালো ফলাফল ও সর্বোচ্চ নাম্বার অর্জন করায় শ্রেষ্ঠ শিক্ষার্থী বিবেচনায় ৩৬ জন স্কুল,মাদ্রাসা ও কলেজ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।

কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কারের সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন

আজ বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের হল রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ভোলা জেলা শিক্ষা অফিস এর আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় এর উদ্যোগে প্রতিজন কৃতি শিক্ষার্থীকে আর্থিক অনুদান ও ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি, বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (চরফ্যাসন সার্কেল) মেহেদী হাসান, অজুফিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও ভোলা জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোস্তফা কামাল,সাবেক মেয়র আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর এ কে এম আবুল খায়ের এর সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষ দিকে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কারের সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন । এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:১৪:১৭   ২৫৭ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


শিক্ষক পিটানোর মামলায় প্রধান শিক্ষকসহ তিনজন হাজতে
চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ
পুনরায় সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ, সম্পাদক কামাল গোলদারচরফ্যাশন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
খাল-বিলে বাড়ছে চায়না রিং জাল ও কারেন্ট জালের ব্যবহারচরফ্যাশনে রিং জালের দাপটে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ
বোম্বাই মরিচে ভাগ্য বদল আবদুর রহিমের
চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদন্ড
চরফ্যাশনে প্রাণিসম্পদ উন্নয়নে এফডিএ’র আঞ্চলিক কারিগরি কর্মশালা
২৬ চিকিৎসকের পদ শূন্য, সংকটে চরফ্যাশনের ৬ লাখ মানুষের স্বাস্থ্যসেবা

আর্কাইভ