এনসিপির জুলাই পদযাত্রা ভোলাবাসীর দাবীকে আমরা সমর্থন জানাই নাহিদ ইসলাম

প্রথম পাতা » প্রধান সংবাদ » এনসিপির জুলাই পদযাত্রা ভোলাবাসীর দাবীকে আমরা সমর্থন জানাই নাহিদ ইসলাম
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫



ছোটন সাহা।।ভোলাবাণী।।

ভোলা-বরিশাল সেতু, গ্যাস ও  উন্নত স্বাস্থসেবার দাবীর সাথে একাগ্রতা প্রকাশ করে সমর্থন জানিয়েছেন এনসিপির আহবায়ক  নাহিদ ইসলাম।

ভোলায় বক্তব্য রাখছেন নাহিদ ইসলামতিনি বলেন, দীর্ঘদিন ধরে ভোলাবাসীকে বঞ্চিত করে রাখা হয়েছে, তাদের দাবী পূরন করা হয়নি।  তাদের দাবী পূরনে আমরা অঙ্গীকারবদ্ধ।

জুলাই পদযাত্রায় অংশ হিসেবে মঙ্গলবার বিকালে ১৫ তম দিনের জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হয়  ভোলায়।

ভোলা প্রেসক্লাব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ভোলাকে যথাযথ মর্যাদা দিতে হবে এবং তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।



নাহিদ ইসলাম বলেন, ১৪ জুলাই কোটা সংস্কার আন্দোলন থেকে রাজনৈতিক দিকে রুপ লাভ করে।  শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশে ছাত্রসমাজ নেমে এসেছিলো। নির্যাতন, নিস্পোশনের স্বীকার হতে হয়েছিলো।

১৫ জৃলাই থেকেই আন্দোলন গনঅভ্যুথানে যাত্রা  নিয়েছিলো। সেই গনঅভ্যুথানকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মানে শপথবদ্ধ হয়েছি’।

নাহিদ ইসলাম বলেন,  জুলাই গনঅভ্যুথান বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য হয়েছিলো,  আমরা সেই ব্যবস্থা প্রতিষ্ঠান জন্য লড়ছি। সেই লড়াইয়ে ভোলাবাসীকেও সঙ্গী থাকতে হবে।

এরআগে বরিশাল থেকে ভোলা আসেন এনসিপির নেতৃবৃন্দ। তারা ভোলা এসে আদালত চত্বর থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশসস্থলে উপস্থিত হন।

সমাবেশ সারজিস আলম ও সামন্তা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। ছিলেন।  এ সময় আরও উপস্তিত ছিলেন, এনসিপি  হাসনাত আব্দুল্লাহ

ডা. তাসনিম জারা, ভোলার এনসিপি প্রধান সমন্বয়কারি মেহেদী হাসান শরীফ ও মাকসুদুর রহমান প্রমুখ।


এদিকে কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষ্যে নেতাকর্মীদের মাঝে প্রান চাঞ্চল্য ফিরে আসে। সমাবেশস্থল জনসমুদ্রে পরিনত হয়।


দলীয় নেতারা জানান, ছাত্র-জনতার আন্দোলনে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টি জনতার রাজনীতি করতে চায়। তাই মাঠে থেকে মানুষের কথা শুনতে ও তাদের সঙ্গে সংহতি জানাতে চায়।

বাংলাদেশ সময়: ১৯:৫৮:০৬   ২২৮ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শিক্ষার আধুনিকায়নের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্ব দিতে হবেভোলায় শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক ও সামাজিক সমস্যা নিয়ে সেমিনার
জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী
ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান নেতানিয়াহুর
মেঘনায় বালুদস্যুদের দৌরাত্ম্য, ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন
রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার
ভাসমান বাজার ঘুরে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
লালমোহনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
শশীভূষণের মেঘনা নদী থেকে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার
নিবন্ধনের স্বীকৃতি পেল ‘বিবা’, অসহায়দের পাশে থাকার অঙ্গীকার

আর্কাইভ