রাজনৈতিক শিষ্ঠাচারপূর্ণ আচরণ না করলে প্রতিহত করা হবে : জামায়াত নেতা মোস্তফা কামাল

প্রথম পাতা » চরফ্যাশন » রাজনৈতিক শিষ্ঠাচারপূর্ণ আচরণ না করলে প্রতিহত করা হবে : জামায়াত নেতা মোস্তফা কামাল
রবিবার, ১৩ জুলাই ২০২৫



---মিজান নয়ন,চরফ্যাশন অফিস ।।

রাজনৈতিক শিষ্ঠাচারপূর্ণ আচরণ করা না হলে প্রতিহত করা হবে বলে হুশিয়ার করেছেন  আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা ৪ আসনের (চরফ্যাশন - মনপুরা) জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল। তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে একাধিক রাজনৈতিক দল আছে। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। কিন্তু রাজনৈতিক দলগুলোকে একে অন্যের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ  করতে হবে। চরফ্যাশনে যারা রাজনৈতিক ঔদ্ধত্যপূর্ণ আচরণ করবেন তাদেরকে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে।

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ উপলক্ষে ১৩ জুলাই রবিবার বিকালে চরফ্যাশন  সদর রোডে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, আপনারা জানেন আগামী ১৯ জুন ঢাকায় আমাদের মহাসমাবেশ।  সেই মহাসমাবেশকে বাস্তবায়নের লক্ষ্যে আমাদের আজকের এ পথসভা।  আমাদের মহাসমাবেশের উদ্দেশ্য হচ্ছে সকল প্রকার গণহত্যার বিচার করতে হবে। ঠাণ্ডা মাথায় আমাদের সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে। দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায়ের পর নির্বিচারে ১৫৪ জনকে হত্যা করা হয়েছে। মতিঝিলের শাপলা চত্বরে আলেমদের ওপর যেভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে,জুলাই আগস্ট বিপ্লবের সময় ছাত্র জনতার হত্যাকাণ্ডের বিচার করতে হবে।  এসব হত্যাকান্ডের বিচার ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না।

বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় লেবেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে বাংলাদেশের নির্বাচন আমরা আদায় করে ছাড়বো

চরফ্যাশন উপজেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, সহকারী সেক্রেটারী এডভোকেট এনামুল হক রায়হান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১:০৯:১৮   ১৭১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিবচরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন
আগামীতে জামায়াতের নেতৃত্বে সরকার গঠিত হবে: অধ্যক্ষ মোস্তফা কামাল
আওয়ামী লীগ ও ইন্ডিয়া নির্বাচন বানচাল করতে চায়:: চরফ্যাশনে নাজিম উদ্দিন আলম
চরফ্যাশনে প্রধান শিক্ষকের প্রহারে দপ্তরী আহতের অভিযোগ,হাসপাতালে ভর্তি
সিনিয়র সহকারী জজকে জড়িয়ে সংবাদ প্রকাশ: চরফ্যাশন আইনজীবী সমিতির প্রতিবাদ
আইনজীবী ছিদ্দিক উল্যাহ মিয়ার উদ্যোগে চরফ্যাশনে ফ্রি চিকিৎসা ক্যাম্প
ভোরের কাগজ চরফ্যাশনের সাংবাদিকের পিতার মৃত্যু বার্ষিকীতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত
নকল ঔষধ বিক্রেতাকে ছাড়িয়ে নিলেন ভোলা জেলা ড্রাগ সুপার
চরফ্যাশনে স্ত্রী সন্তানকে হত্যা, দুই জনের আমৃত্যু কারাদন্ড
শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আমরা মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই: সাবেক এমপি নাজিম উদ্দিন আলম

আর্কাইভ