তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে চরফ্যাশনে বিএনপির বিক্ষোভ

প্রথম পাতা » চরফ্যাশন » তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে চরফ্যাশনে বিএনপির বিক্ষোভ
রবিবার, ১৩ জুলাই ২০২৫



 

 

---মিজান নয়ন,চরফ্যাশন অফিস।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে চরফ্যাশন উপজেলা ও পৌর বিএনপি এবং এর সহযোগী  সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে । রবিবার (১৩ জুলাই) সন্ধ্যায় চরফ্যাশন বিএনপির  কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে সদর রোড প্রদক্ষিণ করে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর সাহাদাত হোসেন সায়েদ,আপ্যায়ন বিষয়ক সম্পাদক শামসুদ্দিন কাউছ মিয়া,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম , যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুসসাত্তার মিঠু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিব নেগাবান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াদ শিকদার ও শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদসহ সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদক বৃন্দ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা এই ঘটনার জন্য জামাত-শিবিরকে দায়ী করে বলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব তারেক রহমানকে কটুক্তি করা জাতির জন্য লজ্জাজনক। বিএনপি নেতারা বলেন ,  সরকারের ইন্দনে একটি  চক্রের এই ষড়যন্ত্র কখনো সফল হবে না। ভবিষ্যতে বিএনপির  গণতান্ত্রিক এ আন্দোলন অব্যাহত থাকবে। থাকবে।

বাংলাদেশ সময়: ২১:০৫:৫২   ২৪৯ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


শিক্ষক পিটানোর মামলায় প্রধান শিক্ষকসহ তিনজন হাজতে
চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ
পুনরায় সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ, সম্পাদক কামাল গোলদারচরফ্যাশন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
খাল-বিলে বাড়ছে চায়না রিং জাল ও কারেন্ট জালের ব্যবহারচরফ্যাশনে রিং জালের দাপটে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ
বোম্বাই মরিচে ভাগ্য বদল আবদুর রহিমের
চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদন্ড
চরফ্যাশনে প্রাণিসম্পদ উন্নয়নে এফডিএ’র আঞ্চলিক কারিগরি কর্মশালা
২৬ চিকিৎসকের পদ শূন্য, সংকটে চরফ্যাশনের ৬ লাখ মানুষের স্বাস্থ্যসেবা

আর্কাইভ