গরুর মাংস কীভাবে দ্রুত সেদ্ধ হওয়ার পদ্ধতি

প্রথম পাতা » প্রধান সংবাদ » গরুর মাংস কীভাবে দ্রুত সেদ্ধ হওয়ার পদ্ধতি
রবিবার, ১ জুন ২০২৫



 

গরুর মাংস কীভাবে দ্রুত সেদ্ধ হওয়ার পদ্ধতি

ভোলাবাণী লাইফ স্ট্যাইল।। ঈদুল আযহা বা কোরবানির ঈদ মানেই গরু অথবা খাসি। আর কোরবানির পরে মাংস রান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়েন গৃহিনীরা। ঠিকঠাক মাংস সেদ্ধ করা নিয়ে অনেকে পড়েন বিপাকে। কেউ কেউ মনে করেন প্রেসার কুকার ছাড়া তাড়াতাড়ি মাংস সিদ্ধই হয়না। জানেন কী গরুর মাংস সেদ্ধ করার রয়েছে সহজ অনেক পদ্ধতি।

চলুন জেনে নেই গরুর মাংস সেদ্ধ করার সহজ উপায়-

১. গরুর মাংস সেদ্ধ করার জন্য কাঁচা পেঁপের জুড়ি নেই। মাংস তাড়াতাড়ি সিদ্ধ করতে কয়েক ফোঁটা পেঁপের আঠা বা কয়েক টুকরো কাঁচা পেঁপে দিতে পারেন। দেখবেন খুব সহজেই সেদ্ধ হবে গরুর মাংস।

২. গরুর মাংস রান্না করার সময় ১০ মিনিট পর সামান্য চিনি দিতে পারেন। চিনি দিলে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়।

৩. ঢাকনা দিয়ে চাপ দিয়ে ঢেকে দিন।

৪. মাংস দ্রুত সেদ্ধ কারার জন্য একটি সুপারি দিয়ে দিতে পারেন। সুপারি দিলে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়।

৫. মাংস রান্নার সময় পাত্রে একটা তামার পয়সা ফেলে দিলে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়। বাবুর্চিরা মাংস তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য এই পদ্ধতি অবলম্বন করেন।

৬. রান্নার মাঝামাঝি সময়ে লবণ দিন।

বাংলাদেশ সময়: ২১:৫১:০৬   ৬২০ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


মনপুরায় জেলের জালে ধরা পড়ল ২৫ কেজির বিশাল কোড়াল
ভোলায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৮ জন আটক
ভোলায় ডোপ টেস্টে ইয়াবা-গাঁজার অস্তিত্ব, গ্রেপ্তার ৩
সরকারের ভুল ধরিয়ে দেওয়া সাংবাদিকদের দায়িত্ব: পার্থ
দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
দৌলতখানে চায়না পিস্তল ও ম্যাগাজিনসহ যুবক গ্রেপ্তার
‘আল্লাহ চাইলে ভোলায় সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করব’ভোলার উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চাই: পার্থ
আট বছর পর ভোলা থেকে মন্ত্রী, পার্থের আগমনে উৎসবের আমেজ
দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বোরহানউদ্দিনে বর্ণাঢ্য র‍্যালি

আর্কাইভ