তজুমদ্দিনে বেড়িবাঁধ মেরামত কাজে অংশ নিলেন নৌ-বাহিনী

প্রথম পাতা » তজুমদ্দিন » তজুমদ্দিনে বেড়িবাঁধ মেরামত কাজে অংশ নিলেন নৌ-বাহিনী
রবিবার, ১ জুন ২০২৫



ভোলাবাণী।।তজুমদ্দিন প্রতিনিধি।। ভোলার তজুমদ্দিনে মেঘনার জোয়ারে বেড়িবাঁধ ভাঙ্গন ও ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ-খবর নেয়ার জন্য পরিদর্শন করেন বাংলাদেশ নৌ-বাহিনী ভোলা জেলা কন্টিনজেন্ট কমান্ড। এসময় তারা লেবারদের সাথে ভাঙা বেড়িবাঁধ মেরামত কাজে অংশ গ্রহণ করেন।

 

তজুমদ্দিনে বেড়িবাঁধ মেরামত কাজে অংশ নিলেন নৌ-বাহিনী

শনিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ১৬ সদস্যের নৌ বাহিনী টিম তজুমদ্দিন স্লুইসগেট এলাকার মেরামত কাজে অংশ নেন।

স্থানীয় সুত্র জানায়, ভোলা পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২ এর অধিনে ঠিকাদারি প্রতিষ্ঠান গোলাম রাব্বানী কনস্ট্রাকশনের স্লুইসগেট নির্মাণ কাজ চলমান রয়েছে। কাজ করার জন্য তারা সিসিব্লক যুক্ত বেড়িবাঁধ কেটে কাঁচা মাটি রিং বেড়ি তৈরি করেন। ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে জোয়ারের আঘাতে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ডুকে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পানি উন্নয়ন বোর্ড, ঠিকাদারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও স্থানীয় জনতা মিলে দ্রত বেড়িবাঁধ মেরামত কাজ শুরু করেন। শনিবার সকালে ভোলার নৌ-কন্টিনজেন্ট লেঃ রিয়াদ হোসেন বিএন এর নেতৃত্বে সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১৬ সদস্যের একটি দল লেবারদের সাথে মেরামত কাজে সহযোগিতা করেন। এতে স্থানীয়দের মাঝে উৎসাহ দেখা দেয়। এর আগে তজুমদ্দিন উপজেলা বিএনপি আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টু উপস্থিত থেকে বেড়িবাঁধ মেরামত কাজ তদারকি করেন।

বাংলাদেশ সময়: ৭:৩৮:২১   ২০০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-১৫
তজুমদ্দিনে অভ্যন্তরীণ জলবায়ু বাস্তচ্যুতি ও টেকসই পুনবাসনে সেমিনার অনুষ্ঠিত
ভোলার তজুমদ্দিনে অটোরিকশা চালককে নির্মমভাবে হত্যার অভিযোগ
১৯ টি ব্যবসায়ী ঘর পুড়ে ছাই তজুমদ্দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভূত মৎস্য আড়ৎ
তজুমদ্দিনে নৌবাহিনীর অভিযানে গাঁজাসহ একজন আটক
তজুমদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
তজুমদ্দিনে জাকের পার্টির র‍্যালি সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত
তজুমদ্দিনে ভায়া পদ্ধতিতে জরায়ুর মুখের ক্যান্সার শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত
তজুমদ্দিনে পাচারকালে ৫৫ বস্তা সরকারি সার জব্দ
তজুমদ্দিনে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

আর্কাইভ