মনপুরার লোকালয় থেকে মায়াবি হরিণ উদ্ধার, পরে সংরক্ষিত বনে অবমুক্ত

প্রথম পাতা » এক্সক্লুসিভ » মনপুরার লোকালয় থেকে মায়াবি হরিণ উদ্ধার, পরে সংরক্ষিত বনে অবমুক্ত
রবিবার, ২০ এপ্রিল ২০২৫



মোঃ ছালাহউদ্দিন।।ভোলাবাণী।।মনপুরা প্রকতনিধি॥
ভোলার মনপুরার লোকালয় থেকে একটি মায়াবি হরিণ উদ্ধার করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করে বনবিভাগ।

 

মনপুরায় লোকালয়ে থেকে উদ্ধারকৃত মায়াবি হরিণ।

শনিবার শেষ বিকেলে উদ্ধারকৃত হরিণটি উপজেলার পচাকোড়ালিয়া বিটের অধীনে চর পাতালিয়া সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়। এর আগে হরিণটিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বদিউজ্জামান মাদ্রাসার পুকুড় পাড় থেকে উদ্ধার করে পচাকোড়ালিয়া বিটের কর্মরত বনবিভাগের কর্মীরা।

স্থানীয়রা জানান, প্রচন্ড বৃষ্টির মধ্যে গুটি কয়েক কুকুর হরিণটিকে তাড়া করে। পরে এদিক ওদিক হুরণটি ছুটাছুটি করে বদিউজ্জামান মাদ্রাসার পুকুর পাড়ে বিশ্রাম করে। পরে স্থানীয়রা বনবিভাগের খবর দিলে পচাকোড়ালিয়া বিটে বনবিভাগের কর্মরত বনকর্মীরা উদ্ধার করে নিয়ে যায়। পরে চরপাতালিয়া বনে অবমুক্ত করে।

এই ব্যাপারে উপজেলা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, উদ্ধারকৃত হরিণটিকে চরপাতালিয়া সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৯:২৭   ৩৫৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


ভোলার চরবাসীকে স্বাস্থ্যসেবা ভাসমান মোবাইল হাসপাতাল
প্রাণিসম্পদ উন্নয়নে আন্তঃদেশীয় সহযোগিতার নতুন অধ্যায় জিজেইউএস প্রতিনিধি দলের পাকিস্তান সফর
ভোলার পুকুরে আন্তর্জাতিক মানের মুক্তা চাষে সাফল্য
প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিভোলা-বরিশাল সেতুর দাবিতে ঢাকায় বিক্ষোভ সমাবেশ
দৌলতখানে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ৩
মনপুরার লোকালয় থেকে মায়াবি হরিণ উদ্ধার, পরে সংরক্ষিত বনে অবমুক্ত
ভোলায় প্রায় ৯ কোটি টাকার ইয়াবা ধ্বংস
দৌলতখানে অর্ধকোটি টাকা নিয়ে উধাও প্রতারক দম্পতি, এলাকাজুড়ে চাঞ্চল্য
মেঘনার তীব্র ভাঙনে হুমকিতে ভোলা শহর রক্ষা বাঁধ, টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবী
বিক্ষোভে উত্তাল ভোলাগাজায় বর্বরোচিত গণহত্যার তীব্র প্রতিবাদে

আর্কাইভ