তজুমদ্দিনে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে কোস্টগার্ড

প্রথম পাতা » জাতীয় » তজুমদ্দিনে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে কোস্টগার্ড
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫



ভোলাবাণী।।তজুমদ্দিন প্রতিনিধি।। ভোলার তজুমুদ্দিনে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন।

 

তজুমদ্দিনে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে কোস্টগার্ড

বুধবার (১৬ এপ্রিল) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার তজুমদ্দিন উপজেলাধীন দালালকান্দি এলাকায় বিসিজি আউটপোস্ট তজুমদ্দিন এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। মেডিকেল ক্যাম্পেইনে ৩শ’ ৬০ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়। উক্ত কর্মকান্ডের নেতৃত্ব দিয়েছেন সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মতিউর রহমান, (এমপিএইচ, এএমসি) এবং মেডিক্যাল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার জেসমিন আক্তার, এএমসি।

এছাড়াও জলবসন্ত রোগ প্রতিরোধ, অবৈধ মৎস্য আহরন, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তার বিষয়ে স্থানীয় মৎস্যজীবিদের উদ্দেশ্যে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়। তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরণের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২২:৪৬:৩১   ১১২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় যা বলল ভারত
শাপলা কলিতেই রাজি এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী
গণতন্ত্রের ধারা বহমান রাখতে সুষ্ঠু নির্বাচন করতে হবে: তারেক রহমান
ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি ড. ইউনূসের
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে একটি চুক্তি ও ৫ সমঝোতা স্মারক সই
প্রস্তাবনা নিয়ে প্রশ্ন৫০ লাখ প্রবাসীর ভোট নেওয়ার উদ্যোগ
সাধারণ মানুষও কৌতূহলী হয়ে উঠেছেনির্বাচনী ট্রেনে উঠেছে দেশ
আজকের দিন শুধু বন্ধুদের জন্য
১৪ জেলার ৩৯ সংসদীয় আসনে পরিবর্তন আসছে

আর্কাইভ