মনপুরা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত।

প্রথম পাতা » ব্রেকিংনিউজ » মনপুরা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত।
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫



মনপুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে নববর্ষ পালনমোঃছালাহউদ্দিন।।ভোলাবাণী।।মনপুরা প্রতিনিধি।।

মনপুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। বাংলা নববর্ষ বরন উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছেন। মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বণাঢ্য আনন্দ শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে পুনরায় পরিষদ সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের নীচে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বর্ষবরণ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক। উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুউদ্দিন বাচ্চু চৌধুরি, সাধারন সম্পাদক( ভারপ্রাপ্ত) মিলন মাতাব্বর,মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ( ভারপ্রাপ্ত) মোঃ মহবুবুল আলম শাহীন, সমবায় কর্মকর্তা মোঃ নাছিরউদ্দিন,হাজির হাট সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেনসহ সরকারী বিভিন্ন দাপ্তরিক প্রধানগন,বিভিন্ন শিক্ষাপণতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থী।

এছাড়াও বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা করেন উপজেলা বিএনপির( একাংশ)কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন গ্রুপের নের্তৃবৃন্দ।

 

বাংলাদেশ সময়: ২২:৪৭:১২   ৩৫৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ব্রেকিংনিউজ’র আরও খবর


নবান্ন উৎসবে মাঠে ধান কাটলেন চরফ্যাশনের ইউএনও
ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জুন্নু সম্পাদক হেলাল
র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলা হানাদারমুক্ত দিবস পালিত
ভোলায় ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন
১০ ডিসেম্বর: ভোলার ইতিহাসে দীপ্ত বিজয়ের দিন
কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিবচরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন
ভোলার রাজাপুরে এক হাজার পিচ ইয়াবা সহ কারবারি আটক
খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন
লালমোহনের নিখোঁজ ১৩ জেলের সন্ধান মিলেছে
ভোলার তজুমদ্দিনে অটোরিকশা চালককে নির্মমভাবে হত্যার অভিযোগ

আর্কাইভ