মনপুরায় নিহত ছাত্রদল নেতা মো. রাশেদ হত্যা মামলার ৩ আসামীকে ঢাকা থেকে গ্রেফতার

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরায় নিহত ছাত্রদল নেতা মো. রাশেদ হত্যা মামলার ৩ আসামীকে ঢাকা থেকে গ্রেফতার
বুধবার, ৯ এপ্রিল ২০২৫



 

গ্রেফতাররা হলেন, মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিন মিঝি, মো. হালিম মিঝি ও মো. করিম মিঝি।

ভোলাবাণী।।মনপুরা প্রতিনিধি।।ভোলার মনপুরায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মাণকাজকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ছাত্রদল নেতা মো. রাশেদ হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার গুলশান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিন মিঝি, মো. হালিম মিঝি ও মো. করিম মিঝি।

বুধবার (৯ এপ্রিল) সকালে ভোলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান।

তিনি জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১৯ মার্চ মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নুর উদ্দিন মার্কেট এলাকার একটি নির্মাণাধীন বেড়িবাঁধ এলাকায় স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদ গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সেদিন রাতেই তার মৃত্যু হয়।

নিহতের ভাই ২০ মার্চ মনপুরা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৮:১৩   ২৬৮ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


মনপুরায় জেলের জালে ধরা পড়ল ২৫ কেজির বিশাল কোড়াল
ভোলায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৮ জন আটক
ভোলায় ডোপ টেস্টে ইয়াবা-গাঁজার অস্তিত্ব, গ্রেপ্তার ৩
সরকারের ভুল ধরিয়ে দেওয়া সাংবাদিকদের দায়িত্ব: পার্থ
দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
দৌলতখানে চায়না পিস্তল ও ম্যাগাজিনসহ যুবক গ্রেপ্তার
‘আল্লাহ চাইলে ভোলায় সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করব’ভোলার উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চাই: পার্থ
আট বছর পর ভোলা থেকে মন্ত্রী, পার্থের আগমনে উৎসবের আমেজ
দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বোরহানউদ্দিনে বর্ণাঢ্য র‍্যালি

আর্কাইভ