তজুমদ্দিনে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৫ ডাকাত আটক।

প্রথম পাতা » তজুমদ্দিন » তজুমদ্দিনে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৫ ডাকাত আটক।
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫



 আশিকুর রহমান শান্ত।।ভোলাবাণী।।

 

ভোলার তজুমদ্দিনে অভিযান চালিয়ে ৫ ডাকাতকে আটক করা হয়েছে।

যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৫ জন আটকবুধবার (২৬ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৭টি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গোলা এবং ৪টি রকেট প্লেয়ারসহ আটক করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে ভোলা খেয়াঘাট সড়কে কোস্টগার্ড বেইসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল এলাকায় অভিযান পরিচালনা করে সালাউদ্দিন বাহিনীর ৫ সদস্যকে আটক করা হয়। আটককৃত ডাকাতরা হলেন- মোঃ হারুন দফাদার (৫০), মোঃ রুবেল (২৬), মোঃ কবির মাঝি (৪৭), মো. ইউনুস (৩৬) ও মোঃ ফেরদৌস ওরফে হেজু (৪০)। আটক ডাকাতরা চর মোজাম্মেল এলাকার সালাউদ্দিন বাহিনীর সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ভোলার মেঘনা নদীতে জলদস্যুতা করে আসছিলো বলে জানায় কোস্টগার্ড। আটককৃতরা সকলেই চর মোজাম্মেল এলাকার বাসিন্দা। আটককৃত ডাকাত ও জব্দকৃত অস্ত্র পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তজুমদ্দিন থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:৫০   ৩২১ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে গুজব ও অপপ্রচার রোধে আলোচনা সভা
২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা
রাষ্ট্রপতির দায়িত্বে মেজর হাফিজ, নিজ জেলায় আনন্দ মিছিল
ব্লকনেতার বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর ও ভয়ভীতির অভিযোগে সংবাদ সম্মেলন তজুমদ্দিনে জমি দখলে বাধা, পাওয়ার টিলার দিয়ে নারীকে চাপা দেওয়ার চেষ্টার অভিযোগ
কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত তজুমদ্দিনে কৃষি কার্ড কার্যক্রমের উদ্বোধন
তজুমদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তা, গ্রেপ্তার ৪
তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট, ব্যাহত স্বাস্থ্যসেবা
তজুমদ্দিনে কৃষি বিভাগের উদ্যোগে ৩ হাজার গাছের চারা বিতরণ
তজুমদ্দিনে বিশাল আকৃতির গুইসাপ উদ্ধার, বনে অবমুক্ত
তজুমদ্দিনে কৃষকদের পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত ॥

আর্কাইভ