বোরহানউদ্দিনে যুবদলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » বোরহানউদ্দিনে যুবদলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫



মোঃ ইকবাল হোসেন।।ভোলাবাণী।। বোরহানউদ্দিন প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধা বঞ্চিতদের নিয়ে গণ ইফতারের আয়োজন করেছে বড়মানিকা ইউনিয়ন( পশ্চিম) যুবদল।

 

বোরহানউদ্দিনে যুবদলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৮ মার্চ বুধবার বড়মানিকা ইউনিয়ন মানিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বড়মানিকা ইউনিয়ন(পশ্চিম) যুবদলের আহ্বায়ক রিয়াজ হাওলাদারের সভাপতিত্বে ও সদস্য সচিব জামাল হাওলাদারের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা ২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম খান, সহ সভাপতি শহিদুল আলম নাসিম কাজী ও ফিরোজ কাজী, উপজেলা বিএনপির সদস্য সচিব আজম কাজী।
উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব হাওলাদার ও সাধারণ সম্পাদক জসিম খা, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল মওলবী ও মাসুদ হাওলাদার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের নেতা কর্মী গন উপস্থিতি ছিলেন
মানিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার পূর্ববর্তী আলোচনা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি দল ফজরের নামাজ পরে মসজিদে রাজনৈতিক কর্যক্রম করেন যা ঠক নয়। তাদের দলের মহিলা দলগতভাবে বাড়ী বাড়ী গিয়ে মানুষকে বিভ্রান্ত করে জান্নাতের টিকেট বিক্রি করে। এসকল প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।

বাংলাদেশ সময়: ২১:২৬:৫৩   ১৫৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


এফডিএ’র দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ চরফ্যাশনে মালচিং প্রযুক্তিতে সবজি চাষে নতুন সম্ভাবনা
এক বক্স নীতি বাস্তবায়নে ব্যর্থতার জন্য জামায়াতের রাজনৈতিক উচ্চাভিলাষ দায়ী : ওবায়েদ বিন মোস্তফা
ভোলায় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
আজ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী
১৯ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি
নিরাপদ দুধ বিপণনে নতুন দিগন্তের সূচনাভোলায় এটিএম মিল্কবুথ স্থাপন
শিক্ষায় আধুনিকীকরণে গুরুত্ব দিয়ে ভোলায় সেমিনার
খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও ক্রীড়া চেতনা বিকাশে ভূমিকা রাখবে : জেলা প্রশাসক
শশীভূষনে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়
দেড়যুগ পর ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম

আর্কাইভ