নাগরিক সেবায় নিজেকে উৎসর্গ করবো : আজাদ জাহান

প্রথম পাতা » এক্সক্লুসিভ » নাগরিক সেবায় নিজেকে উৎসর্গ করবো : আজাদ জাহান
সোমবার, ১৭ মার্চ ২০২৫



 

ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান

স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।।সপ্তাহের একটি দিন রেখেছেন জনগণের জন্য, গভীর মনোযোগ সহকারে শুনছেন তাদের বিভিন্ন সমস্যার কথা। এছাড়া জেলা প্রশাসকের গণশুনানিতে অংশ নিতে যারা উপড়ে যেতে পারেনি তাদের কথা শুনতে ৩য় তলা থেকে নেমে নীচের লবিতে চলে আসেন। কথা শোনার পর দিচ্ছেন সাধ্যমত সমাধানের আশ্বাস। বলছিলাম ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহানের কর্মকান্ডের কথা। তার এমন ব্যতিক্রমী কাজের জন্য প্রসংশায় ভাসছেন তিনি।

এমনই ঘটনা ঘটেছে সোমবার (১৭ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নীচে। প্রতিদিনের মত নাগরিকের গণশুনানি চলছিল জেলা প্রশাসক কার্যালয়ের নির্ধারিত হলরুমে। এক পর্যায়ে জানতে পারেন যে দুইজন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি জেলা প্রশাসকের কার্যালয়ের সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারেন নি। তারা নীচে অপেক্ষায় আছেন। তাদের কথা শুনতে পেয়ে তাৎক্ষনিত জেলা প্রশাসক কার্যালয়ের নীচে নেমে আসলেন আজাদ জাহান। শুনলেন তাদের কথা। এ সময় ওই দুই ব্যক্তিকে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে ২টি হুইল চেয়ার প্রদান করেন। তার এই ব্যতিক্রমী কর্মকান্ডে উপস্থিত অন্যান্য সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।

নাগরিক সেবায় আমি নিজেকে সব সময় উৎসর্গ করতে প্রস্তুত। আমি যেখানেই থাকি, সেখানেই নাগরিকের জন্য সচেস্ট থাকবো। আমার কাছে কোন উচু-নীচু, ধনী-দরিদ্র ভেদাভেদ নেই। সকলেই সমান। যারা নিজেদের সমস্যার কথা নিয়ে আমার কাছে ৩য় তলায় যেতে পেরেছে, আর যারা যেতে পারেনি তারা সবাই সমান। তাই নিজের দায়িত্ববোধের কারণেই নীচে এসে জনগণের কথা শুনে সমাধানের চেষ্টা করছি। আমার এই কাজের ধারা ভবিষ্যতেও চলমান থাকবে এমনটাই জানিয়েছেন ভোলার জেলা প্রশাসক আজাদ জাহান।

বাংলাদেশ সময়: ২২:০১:২৫   ১১৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


ভোলার চরবাসীকে স্বাস্থ্যসেবা ভাসমান মোবাইল হাসপাতাল
প্রাণিসম্পদ উন্নয়নে আন্তঃদেশীয় সহযোগিতার নতুন অধ্যায় জিজেইউএস প্রতিনিধি দলের পাকিস্তান সফর
ভোলার পুকুরে আন্তর্জাতিক মানের মুক্তা চাষে সাফল্য
প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিভোলা-বরিশাল সেতুর দাবিতে ঢাকায় বিক্ষোভ সমাবেশ
দৌলতখানে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ৩
মনপুরার লোকালয় থেকে মায়াবি হরিণ উদ্ধার, পরে সংরক্ষিত বনে অবমুক্ত
ভোলায় প্রায় ৯ কোটি টাকার ইয়াবা ধ্বংস
দৌলতখানে অর্ধকোটি টাকা নিয়ে উধাও প্রতারক দম্পতি, এলাকাজুড়ে চাঞ্চল্য
মেঘনার তীব্র ভাঙনে হুমকিতে ভোলা শহর রক্ষা বাঁধ, টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবী
বিক্ষোভে উত্তাল ভোলাগাজায় বর্বরোচিত গণহত্যার তীব্র প্রতিবাদে

আর্কাইভ