মনপুরায় এক নারীকে রাতভর গণধর্ষণ পুলিশের অভিযানে দুই যুবক আটক

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরায় এক নারীকে রাতভর গণধর্ষণ পুলিশের অভিযানে দুই যুবক আটক
সোমবার, ১৭ মার্চ ২০২৫



মোঃ ছালাহউদ্দিন ।।ভোলাবাণী।।মনপুরা প্রতিনিধি।।

ভোলার মনপুরায় এক নারীকে চার যুবক মিলে রাতভর গণধর্ষন করেছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে।

 

মনপুরা গনধর্ষনে আটক দুই যুবক।

শুক্রবার রাতভর উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের পূর্বপাশে নতুন বেড়ীর পাশে খেজুর গাছের নিচে রাতভর এই গণধর্ষণের ষ ঘটনা ঘটে।

শনিবার সকাল ১০ টায় ওই ধর্ষিতা নারী গণধর্ষণের অভিযোগে ৪ যুবকের বিরুদ্ধে থানায় মামলা করে। পরে সকাল ১১ টায় মনপুরা থানার ওসি আহসান কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। অপর দুই যুবক পলাতক থাকায় আটক করতে পারেনি পুলিশ।

আটকৃত দুই যুবক হলেন, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা নসু মাঝির ছেলে মোঃ শরীফ (২১), অপরজন হলেন ভোলার চরফ্যাসন উপজেলার শশীভূষন থানার পশ্চিম এওয়াজপুর গ্রামের বাসিন্দা আবুদল বারেক হাওলাদারের ছেলে মোঃ আকবর আলী (৩২)। মামলায় পলাতক অপর আসামীরা হলেন, রায়হান ও আল-আমিন।

ঘটনা সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১০ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ছাত্তার মিয়ার বাড়ির নতুন বেড়ীর বাঁধের পূর্বপাশে খেজুর গাছের নিচে ৪ যুবক মিলে রাতভর গণধর্ষণ করে এক নারীকে। পরদিন শনিবার সকাল ১০ টায় ওই নারী মনপুরা থানায় গিয়ে গণধর্ষণের অভিযোগ এনে চার যুবকের বিরুদ্ধে মামলা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই আসামীকে আটক করে থানায় নিয়ে আসে। অপর দুই আসামী পলাতক থাকায় পুলিশ ধরতে পারেনি।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, চার যুবক মিলে এক নারীকে গণধর্ষণ করে। থানায় মামলা হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে মামলার দুই আসামীকে আটক করেছে। পলাতক অপর দুই আসামীকে ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে।

বাংলাদেশ সময়: ১৭:৪৪:৩৫   ১৯৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


এফডিএ’র দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ চরফ্যাশনে মালচিং প্রযুক্তিতে সবজি চাষে নতুন সম্ভাবনা
এক বক্স নীতি বাস্তবায়নে ব্যর্থতার জন্য জামায়াতের রাজনৈতিক উচ্চাভিলাষ দায়ী : ওবায়েদ বিন মোস্তফা
ভোলায় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
আজ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী
১৯ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি
নিরাপদ দুধ বিপণনে নতুন দিগন্তের সূচনাভোলায় এটিএম মিল্কবুথ স্থাপন
শিক্ষায় আধুনিকীকরণে গুরুত্ব দিয়ে ভোলায় সেমিনার
খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও ক্রীড়া চেতনা বিকাশে ভূমিকা রাখবে : জেলা প্রশাসক
শশীভূষনে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়
দেড়যুগ পর ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম

আর্কাইভ