মনপুরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
সোমবার, ১০ মার্চ ২০২৫



মোঃ ছালাহ উদ্দিন।।ভোলাবাণী।।মনপুরা প্রতিনিধি।।

ভোলার মনপুরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে র‌্যালি, মহড়া ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এই আয়োজন করা হয়।

মনপুরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতসোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমীমুল ইহসান জসিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহতাব উদ্দিন ভূঁইয়া ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক।

সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্যোগ প্রস্তুতি কর্মসূচীর উপজেলা ডেপুটি টিম লিডার আলহাজ্ব ডাঃ কামাল হোসেন, হাজীর হাট ইউনিয়ন টিম লিডার মোশারেফ হোসেন, ফিল্ড টিম লিডার হাফেজ আব্দুর রহিম ও সিপিপি ওয়ারলেস অপারেটর মোঃ শহীদুল ইসলাম সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পর্যায়ের টিম লিডার ও কর্মীবৃন্দ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:৩৬:২৫   ১৫৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


নবান্ন উৎসবে মাঠে ধান কাটলেন চরফ্যাশনের ইউএনও
ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জুন্নু সম্পাদক হেলাল
র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলা হানাদারমুক্ত দিবস পালিত
ভোলায় ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন
১০ ডিসেম্বর: ভোলার ইতিহাসে দীপ্ত বিজয়ের দিন
“অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার”
এআই যুদ্ধের সূচনা, কতটা সফল হবে ডিপসিক?
কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিবচরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন
নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় ভোলায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি
ভোলায় কাজী ফার্মসের দাদন ব্যবসা বন্ধের দাবিতে প্রান্তিক খামারিদের মানববন্ধন ও বিক্ষোভ

আর্কাইভ