মনপুরায় পালিত হয়নি বিশ্ব নারী দিবস

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরায় পালিত হয়নি বিশ্ব নারী দিবস
রবিবার, ৯ মার্চ ২০২৫



মোঃ ছালাহ উদ্দিন।।ভোলাবাণী।।মনপুরা প্রতিনিধি।।

সারা দেশে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হলেও ব্যতিক্রম ছিলো বিছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা । মহিলা বিষয়ক কর্মকর্তা না থাকায় পালিত হয়নি আন্তর্জাতিক নারী দিবস।

 

মনপুরায় আন্তর্জাতিক নারী দিবস পালন হয়নি, বন্ধ রয়েছে উপজেলা প্রশাসনের কার্যালয়।

শনিবার সারাদিন উপজেলা প্রশাসনের কার্যালয় ও মহিলা বিষয়ক কর্মকর্মতার কার্যালয় বন্ধ অবস্থায় দেখা যায়।

এই উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রতিবছর বিভিন্ন কর্মসূচীর আয়োজন হলেও এই বছর দিবসটি উৎযাপনে কোন কিছুর আয়োজন করে নাই কর্তৃপক্ষ। এতে দ্বীপের নারীদের প্রতি চরম বৈষম্য করা হচ্ছে জানিয়েছেন স্থানীয়রা। তবে তারা আশা প্রকাশ করেন পরে হলেও যেন এই দিবসটি পালন করা হয়।

এদিকে মনপুরায় জাতীয় মহিলা সংস্থার কেন্দ্র ও নারী ফোরাম কেন্দ্র থাকলেও নারীদের নিয়ে কাজ করছে না তারা । তবে আন্তর্জাতিক নারী দিবস পালিত না হওয়ার মহিলা বিষয়ক কর্মকর্তা ও মহিলা সংস্থা কর্মকর্তা ( তথ্য আপা) কে দোষছেন সচেতন মহল ।

এই ব্যাপারে মনপুরায় জাতীয় মহিলা সংস্থা কর্মকর্তা ( তথ্য আপা) শম্পা বলেন,হেড অফিস থেকে নারী দিবস পালনের কোন নির্দেশনা না থাকায় বিশ্ব নারী দিবস এর কোন আয়োজন করা সম্ভব হয়নি ।

এই ব্যাপারে মনপুরার দায়িত্বে থাকা চরফ্যাসন উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা নুর নবী মুঠোফোনে জানান, আমি দুই উপজেলার দায়িত্বে আছি । তাই অতিরিক্ত দায়িত্ব থাকায় মনপুরায় বিশ্ব নারী দিবস পালন হয়নি। তবে আগামী ১০ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হবে ।

এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) লিখন বনিক বলেন, মনপুরা মহিলা বিষয়ক কার্যালয়ে জনবল কম থাকায় তারা এই দিবসটি সঠিক সময়ে পালন করতে করেনি । আগামী ১০ মার্চ ২ টি অনুষ্ঠান এক সাথে পালন করা হবে।

বাংলাদেশ সময়: ১২:৩৩:৪৯   ১৩৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


নবান্ন উৎসবে মাঠে ধান কাটলেন চরফ্যাশনের ইউএনও
ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জুন্নু সম্পাদক হেলাল
র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলা হানাদারমুক্ত দিবস পালিত
ভোলায় ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন
১০ ডিসেম্বর: ভোলার ইতিহাসে দীপ্ত বিজয়ের দিন
“অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার”
এআই যুদ্ধের সূচনা, কতটা সফল হবে ডিপসিক?
কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিবচরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন
নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় ভোলায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি
ভোলায় কাজী ফার্মসের দাদন ব্যবসা বন্ধের দাবিতে প্রান্তিক খামারিদের মানববন্ধন ও বিক্ষোভ

আর্কাইভ