২ লক্ষ টাকা জরিমানা বোরহানউদ্দিন অবৈধ ইটভাটা ফায়ারসার্ভিস দিয়ে ধ্বংস

প্রথম পাতা » প্রধান সংবাদ » ২ লক্ষ টাকা জরিমানা বোরহানউদ্দিন অবৈধ ইটভাটা ফায়ারসার্ভিস দিয়ে ধ্বংস
মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫



মোঃ ইকবাল হোসেন।।বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় কৃষি জমি রক্ষা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতে ইটভাটায় অভিযান পরিচালনা করেন, বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান।

 

বোরহানউদ্দিন অবৈধ ইটভাটা ফায়ারসার্ভিস দিয়ে ধ্বংস ২ লক্ষ টাকা জরিমানা

মঙ্গলবার ৪ মার্চ উপজেলার পক্ষিয়া ইউনিয়নের বিএমবি ব্রিকস নামক অনুমোদনবিহীন একটি ইটভাটায় কৃষি জমিতে ইটা ভাটা স্থাপন করে ফসলি জমি ইটের কাচামাল হিসেবে ব্যবহার করায় এর সত্ত্বাধিকারীকে ইট প্রম্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধরায় ২,০০,০০০(দুই লক্ষ) টাকা জরিমানা ও অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং ফায়ার সার্ভিসকে ইট ভাঁটাটি বন্ধের নির্দেশ দিলে তারা পানির মাধ্যমে এর চুলা ও কাঁচা ইট ধংস করে এর কার্যক্রম বন্ধ করে দেয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান জানান, বিএমবি ব্রিকস নামক অনুমোদনবিহীন একটি ইটভাটায় কৃষি জমিতে ইটা ভাটা স্থাপন করে ফসলি জমি ইটের কাচামাল হিসেবে ব্যবহার করায় দুই লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং পানির মাধ্যমে এর চুলা ও কাঁচা ইট ধংস করে এর কার্যক্রম বন্ধ করা হয়।অভিযান সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানা পুলিশ ও ফায়ার সার্ভিস, বোরহানউদ্দিন, ভোলা।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান বলেন জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।।

বাংলাদেশ সময়: ২২:০০:৫৩   ১২০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিবচরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন
নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় ভোলায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি
ভোলায় কাজী ফার্মসের দাদন ব্যবসা বন্ধের দাবিতে প্রান্তিক খামারিদের মানববন্ধন ও বিক্ষোভ
ভোলার রাজাপুরে এক হাজার পিচ ইয়াবা সহ কারবারি আটক
খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন
লালমোহনের নিখোঁজ ১৩ জেলের সন্ধান মিলেছে
ভোলার তজুমদ্দিনে অটোরিকশা চালককে নির্মমভাবে হত্যার অভিযোগ
ভোলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় রূপালী বাংলাদেশ পত্রিকার বর্ষপূর্তি উদযাপন
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি

আর্কাইভ