ভোলায় বস্তা পদ্ধতিতে আদা চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রথম পাতা » কৃষি ও প্রকৃতি » ভোলায় বস্তা পদ্ধতিতে আদা চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫



ছোটন সাহা।।ভোলাবাণী।।

ভোলা জেলার চর ইলিশায় বস্তা পদ্ধতিতে আদা চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ভোলায় বস্তা পদ্ধতিতে আদা চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতবৃহস্পতিবার গ্রিন ক্লাইমেট ফান্ড ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর এইচ এল প্রকল্পের উদ্যোগে এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর বাস্তবায়নে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।

চর ইলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে আয়োজিত প্রশিক্ষণে মোট ৪০ জন কৃষক ও কৃষাণি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ মোহসীন হোসেন খান। এছাড়া জিজেইউএস-এর সহকারী পরিচালক কৃষিবিদ আনিসুর রহমান টিপু সহ অন্যান্য সিনিয়র কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আদার জাত নির্বাচন, বীজ আদার সংরক্ষণ, মাটির প্রস্তুতি, সার প্রয়োগ, পানি সেচ ব্যবস্থাপনা এবং রোগবালাই দমন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বিশেষ করে, বস্তা পদ্ধতিতে আদা চাষের সুবিধা ও চাষাবাদের আধুনিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ২০:১৫:৩৫   ৩৫৮ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও প্রকৃতি’র আরও খবর


কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত তজুমদ্দিনে কৃষি কার্ড কার্যক্রমের উদ্বোধন
বোরহানউদ্দিনে উদয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
খাল-বিলে বাড়ছে চায়না রিং জাল ও কারেন্ট জালের ব্যবহারচরফ্যাশনে রিং জালের দাপটে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ
বোম্বাই মরিচে ভাগ্য বদল আবদুর রহিমের
ভোলায় ফিলিপাইনি ব্লাক আখ চাষে নতুন সম্ভাবনা
বিজ্ঞান ছাড়া বিচার নয়: ভোলার জেলেদের অধিকার ও ইলিশ ব্যবস্থাপনার সংকট
তজুমদ্দিনে বোরো ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি, দাম নিয়ে শঙ্কা ॥
ভোলায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু
চরফ্যাশনে বিট রুট চাষে বেল্লালের বাজিমাত: উপকূলীয় কৃষিতে নতুন দিগন্ত
এফডিএ’র দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ চরফ্যাশনে মালচিং প্রযুক্তিতে সবজি চাষে নতুন সম্ভাবনা

আর্কাইভ