সামরাজ মাছ ঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচন।। আজিজ পাটোয়ারী সভাপতি নির্বাচিত

প্রথম পাতা » চরফ্যাশন » সামরাজ মাছ ঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচন।। আজিজ পাটোয়ারী সভাপতি নির্বাচিত
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫



---

মিজান নয়ন,  চরফ্যাশন অফিস ।।

সামরাজ মাছ ঘাট ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে তারেক আজিজ পাটোয়ারী ৫৩ ভোট পেয়ে সভাপতি  নির্বাচিত হয়েছেন । তার প্রতিদ্বন্দ্বী  ফখরুদ্দিন শাহীন মালতিয়া পেয়েছেন ৩৯ ভোট।

গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। সহকারী কমিশনার (ভূমি) ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.এমাদুল ইসলাম এবং সমবায় দপ্তরের কর্মকর্তাদের  উপস্থিতিতে পুলিশি নিরাপত্তায় ব্যাপক উৎসব মুখর পরিবেশে সামরাজ মাছ ঘাটস্থ সমিতি কার্যালয় অনুষ্ঠিত  ভোট গ্রহণে সমিতির ৯৮ জন ভোটারের মধ্যে ৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলা সমবায় অফিস সূত্রে জানা গেছে, সাধারণ সম্পাদকসহ বাকি পদগুলোর প্রার্থীরা  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদিকে নবনির্বাচিত কমিটির সভাপতি কে শুভেচ্ছা  অভিনন্দন জানিয়েছেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ,সাবেক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, উপজেলা বিএনপির সাবেক আপ্যায়ন বিষয়ক  সম্পাদক  শামসুদ্দিন কাউছ। উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সেলিম সহ বিএনপি নেতারা।

ফলাফল ঘোষণার পর ঘাটে শুভেচ্ছা বিনিময় কালে নবনির্বাচিত কমিটির উদ্দেশ্যে দিপু ফরাজী  বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ব্যবসায়ী এবং জেলেদের প্রতি যে অন্যায় হয়েছে   তা থেকে ব্যবসায়ী  এবং জেলেদেরকে মুক্তি দিতে হবে।

এখন থেকে এই ঘাটটি চাঁদা মুক্ত থাকবে। ব্যবসায়ী এবং জেলেরা নির্বিঘ্নে তাদের ব্যবসা পরিচালনা করবেন। কোন ব্যবসায়ী এবং  জেলে যাতে অযথা হয়রানির শিকার না হয় সেদিকে কমিটির সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এছাড়া নদীতে মাছ ধরতে  গিয়ে যেসব জেলে মারা গেছেন তাদের পরিবারকে আর্থিক সহযোগিতার আওতায় আনার ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছেন দীপু ফরাজী। এ সময় ঘাটে সহস্রাধিক  জেলেও মৎস্য ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:২১:১৪   ২৩২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


এফডিএ’র দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ চরফ্যাশনে মালচিং প্রযুক্তিতে সবজি চাষে নতুন সম্ভাবনা
ভোলা-৪ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ ইসলামী আন্দোলনসহ ২ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৫ প্রার্থী
চরফ্যাশনে পর্যটক আছে নেই শৌচাগার
ভোলা-৪ আসনে বিএনপি ও ইসলামি আন্দোলনের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
নবান্ন উৎসবে মাঠে ধান কাটলেন চরফ্যাশনের ইউএনও
কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিবচরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন
আগামীতে জামায়াতের নেতৃত্বে সরকার গঠিত হবে: অধ্যক্ষ মোস্তফা কামাল
আওয়ামী লীগ ও ইন্ডিয়া নির্বাচন বানচাল করতে চায়:: চরফ্যাশনে নাজিম উদ্দিন আলম
চরফ্যাশনে প্রধান শিক্ষকের প্রহারে দপ্তরী আহতের অভিযোগ,হাসপাতালে ভর্তি
সিনিয়র সহকারী জজকে জড়িয়ে সংবাদ প্রকাশ: চরফ্যাশন আইনজীবী সমিতির প্রতিবাদ

আর্কাইভ