দক্ষিণ আইচা সোস্যাল ওয়েলফেয়ার এর পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ

প্রথম পাতা » দক্ষিণ আইচা » দক্ষিণ আইচা সোস্যাল ওয়েলফেয়ার এর পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫



সেলিম রানা।।ভোলাবাণী।।

ভোলা জেলা চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার দক্ষিণ আইচা সোস্যাল ওয়েলফেয়ার কর্তৃক আয়োজিত মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরন কর্মসূচি ২০২৫ পালন করা হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টার সময়ে

 

দক্ষিণ আইচা সোস্যাল ওয়েলফেয়ার এর পক্ষ থেকে  মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে   শিক্ষা উপকরণ বিতরণ

চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। পরবর্তিতে স্বশরীরে দক্ষিণ আইচা থানার কলেজ, হাই স্কুল ও মাদ্রাসাসহ মোট ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ জন মেধাবী ও দারিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

দক্ষিণ আইচা সোস্যাল ওয়েলফেয়ারএর আহবায়ক আবদুল রব সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ আইচা থানা অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদ উল্যাহ, দক্ষিণ আইচা থানা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মোঃ কাওছার আহম্মেদ প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ আইচা থানার এস আই মোঃ ফারুক, দক্ষিণ আইচা থানা রিপোর্টার্স ইউনিটি সভাপতি মো,সেলিম রানা,

দক্ষিণ আইচা সোস্যাল ওয়েলফেয়ারের উপদেষ্টা মোঃ বেল্লাল হোসেইন, আনিছুর রহমান,

যুগ্ন আহবায়ক আলামিন জাবের, জাকির হোসেন,

অর্থ সম্পাদক মোঃ ফরহাদ, হোসাইন,স্বেচ্ছাসেবক, মোঃএবি সালাম বাচ্চু,মোঃ সাদমান সামিম, ফারুক, ইউছুফ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দক্ষিণ আইচা সোস্যাল ওয়েলফেয়ার এর সদস্য সচিব মোঃ জিহাদ হাসান।

বাংলাদেশ সময়: ১৬:৩১:৪৬   ২৫৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দক্ষিণ আইচা’র আরও খবর


অটোরিকশা চাপায় আঁখি নূরের মৃত্যু
চাঁদা না পেয়ে হয়রানির অভিযোগ চরফ্যাশনে নিরাপত্তা চেয়ে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন
চরফ্যাশনে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভা
বিদ্যুৎস্পৃষ্টে নিহত আঃ জলিলের পরিবারকে গরু ও আর্থিক সহায়তা প্রদান
শিক্ষিকার ঘর থেকে মাদক সেবনের সরঞ্জামসহ তরুণী উদ্ধার, উদঘাটন হয়নি রহস্য
দক্ষিণ আইচায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত
সারা দেশে ধর্ষণের প্রতিবাদে অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজে সাধারণ শিক্ষার্থীদের মানব বন্ধন
দক্ষিণ আইচায় বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল।
দক্ষিণ আইচা কো-ইড প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত
৪৭ নংচর কচ্ছপিয়া কো-ইড প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

আর্কাইভ