ভোলায় অসহায় দুস্থদের চিকিৎসা দিল কোস্টগার্ড

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় অসহায় দুস্থদের চিকিৎসা দিল কোস্টগার্ড
শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫



ছোটন সাহা।। ভোলাবাণী।। 

ভোলায় অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে কোস্টগার্ড দক্ষিন জোনের সদস্যরা।

---বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলা সসদর উপজেলার  ইলিশা ইউনিয়নের মৌলভীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  মেডিকেল ক্যাম্পের মাধ্যমে  ৩৯০ জনকে এ চিকিৎসা সেবা দোয়া হয়।


ভোলা কোস্টগার্ড দক্ষিন জোনের সিনিয়র মেডিকেল অফিসার ল্যাফটেন্যান্ট কমান্ডার ইয়াসমিন আক্তারের নেতৃত্বে একটি দল মেডিকলে ক্যাম্পে অংশ নিয়ে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে। এ সময় তাদের মাঝে কিনামীল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

কোস্টগার্ডে চিকিৎসা ও ওষুধ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করের চিকিৎসা নিতে আসা রোগীরা।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্টগার্ড এ তথ্য নিশ্চিত করেছে।

কোস্টগার্ড আরও জানায়, উপকূলীয় এলাকা ও নদীর তীরবর্তি জনসাধারনের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নৌযান ও নৌ পথে যানমালের নিরাপত্তা,অবৈধভাবে মৎস্য সম্পদ আহরণ রোধ, চোরাচালান ও মানবপাচাররোধে জনসচেতনামূলক আলোচনা করা হয়। ভবিষ্যতের কোন্টগার্ডের এ মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা সেবা অব্যাহত থাকবে বলে জানায় কোস্টগার্ড।

বাংলাদেশ সময়: ০:৫১:৩০   ৯২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


নবান্ন উৎসবে মাঠে ধান কাটলেন চরফ্যাশনের ইউএনও
ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জুন্নু সম্পাদক হেলাল
র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলা হানাদারমুক্ত দিবস পালিত
ভোলায় ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন
১০ ডিসেম্বর: ভোলার ইতিহাসে দীপ্ত বিজয়ের দিন
“অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার”
এআই যুদ্ধের সূচনা, কতটা সফল হবে ডিপসিক?
কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিবচরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন
নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় ভোলায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি
ভোলায় কাজী ফার্মসের দাদন ব্যবসা বন্ধের দাবিতে প্রান্তিক খামারিদের মানববন্ধন ও বিক্ষোভ

আর্কাইভ