ভোলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শীতার্তদের কম্বল বিতরণ

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শীতার্তদের কম্বল বিতরণ
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫



ছোটন সাহা।। ভোলাবাণী।। 

উপকূলীয় জেলা ভোলায় জেকে বসেছে শীত। এতে বেশী কষ্ট পাচ্ছেন দরিদ্র মানুষ। অনেকের নেই কম্বল কেনার সামর্থ। এমন বাস্তবতায় দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছে কেন্দ্রীয় যুবদল।

 

২ শতাধিক মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ভোলার  অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে যুবল।

কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সম্পাদক তরিকুল ইসলাম কায়েদের নেতৃত্বে একটি দল ভোলা সদরের বাসস্টান্ড, উকিল পাড়া, পৌর ৭ নং ওয়ার্ড ও  নতুন বাজার সহ বিভিন্ন এলাকায় ঘুরে এ কম্বল বিতরন করেন তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন,   যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক খলিলুর রহমান সোহাগ, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান শাওন,  বাপ্তা ইউনিয়ন যুবদলের সভাপতি  মোহাম্মদ সাদ্দাম হোসেন প্রমুখ।

শুক্রবার রাতে এবং শনিবার বিকাল ২ শতাধিক মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

 প্রচন্ড শীত উপেক্ষা করে যুবদল নেতারা সদরে বিভিন্ন সড়ক  ঘুরে রাস্তায় থাকা পথচারি, ছিন্নমূল   শীতার্তদের হাতে তুলে দেন কম্বল। এ সময় কম্বল পেয়ে খুশিতে আত্নহারা হয়ে উঠেন শীতার্তরা।

গভীর রাতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের বিষয়টি বেশ প্রশংসিত হয়েছে সর্বমহলে।

বাংলাদেশ সময়: ২০:২১:৩২   ১৩১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিবচরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন
নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় ভোলায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি
ভোলায় কাজী ফার্মসের দাদন ব্যবসা বন্ধের দাবিতে প্রান্তিক খামারিদের মানববন্ধন ও বিক্ষোভ
ভোলার রাজাপুরে এক হাজার পিচ ইয়াবা সহ কারবারি আটক
খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন
লালমোহনের নিখোঁজ ১৩ জেলের সন্ধান মিলেছে
ভোলার তজুমদ্দিনে অটোরিকশা চালককে নির্মমভাবে হত্যার অভিযোগ
ভোলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় রূপালী বাংলাদেশ পত্রিকার বর্ষপূর্তি উদযাপন
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি

আর্কাইভ