দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

প্রথম পাতা » জাতীয় » দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫



ভোলাবাণী ডেক্স।। সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টা ৭ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট সুইজারল্যান্ডের স্থানীয় সময় শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা দেয়।

উল্লেখ্য, বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিতে গত ২১ জানুয়ারি দাভোসে পৌঁছান ড. ইউনূস। সেখানে তিনি ডব্লিউইএফ সম্মেলনে অংশ নিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে বিভিন্ন বৈঠকে অংশ নেন ও আলোচনা করেন।

চার দিনের এই সম্মেলনে তিনি ৪৭টি ইভেন্টে অংশ নিয়েছেন। যার মধ্যে ছিলেন চার জন রাষ্ট্র বা সরকারপ্রধান, মন্ত্রী পর্যায়ের চার জন প্রতিনিধি, জাতিসংঘের ১০ জন শীর্ষ কর্মকর্তা এবং বৈশ্বিক শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিইওদের সঙ্গে বৈঠক।

এ ছাড়া, ড. ইউনূস ডব্লিউইএফ আয়োজিত নয়টি প্রোগ্রাম, আটটি মিডিয়া ইনগেজমেন্ট এবং আরও দু’টি অনুষ্ঠানে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮:৪৮:৪৫   ১১৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


আজ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী
নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
এবার কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি
আইনশৃঙ্খলা নিয়ে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক, গণমাধ্যমে হামলা নিয়ে উদ্বেগহার্ডলাইনের নির্দেশ ইসির
ওসমান হাদির মৃত্যুতেআজ রাষ্ট্রীয় শোক
খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় যা বলল ভারত
শাপলা কলিতেই রাজি এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী
গণতন্ত্রের ধারা বহমান রাখতে সুষ্ঠু নির্বাচন করতে হবে: তারেক রহমান
ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি ড. ইউনূসের

আর্কাইভ