ভোলায় শিক্ষা বাজেট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় শিক্ষা বাজেট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫



 

ভোলায় শিক্ষা বাজেট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী ।। ভোলায় শিক্ষা বাজেট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকালে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)’র হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। গণস্বাক্ষরতা অভিযানের সহযোগীতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা এ সভার আয়োজন করে।

জাতীয় বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি, সফলতা ও চণমান সমস্যা বিষয়ে তৃণমূল মানুষের দাবী ও আকাঙ্খার প্রতিফলন অন্তর্ভুক্ত করার লক্ষে স্থানীয় পর্যায়ে এ সভার উদ্যেগ গ্রহন করা হয়েছে। আগামীর বাজেটে অংশীজনের ভাবনা নিয়ে আলোচনা করে বক্তারা শিক্ষার মানোন্নয়নে শিক্ষা বাজেটে বিভিন্ন খাতে বরাদ্দ বাড়ানের দাবী জানান।

গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)’র পরিচালক হুমায়ুন কবিরের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু তাহের, গণস্বাক্ষরতা অভিযান বিশেষ প্রতিনিধি উৎপলা দাস, জিজেইউএস পরিচালক মোস্তফা কামাল, উপ-পরিচালক গোপাল চন্দ্র শীল, আলমগীর হোসেন। মূল প্রবন্ধ পাঠ করেন গণস্বাক্ষরতা অভিযানের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার সামসুন নাহার কলি।

সভায় এনজিও প্রতিনিধি, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রধান শিক্ষক, এসএমসি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৮:৫৩:৫৩   ১৩৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


নবান্ন উৎসবে মাঠে ধান কাটলেন চরফ্যাশনের ইউএনও
ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জুন্নু সম্পাদক হেলাল
র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলা হানাদারমুক্ত দিবস পালিত
ভোলায় ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন
১০ ডিসেম্বর: ভোলার ইতিহাসে দীপ্ত বিজয়ের দিন
“অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার”
এআই যুদ্ধের সূচনা, কতটা সফল হবে ডিপসিক?
কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিবচরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন
নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় ভোলায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি
ভোলায় কাজী ফার্মসের দাদন ব্যবসা বন্ধের দাবিতে প্রান্তিক খামারিদের মানববন্ধন ও বিক্ষোভ

আর্কাইভ