মনপুরায় জাহাজের মাল ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৫

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরায় জাহাজের মাল ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৫
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫



ভোলাবাণী।।মনপুরা সংবাদদাতা।।
ভোলার মনপুরায় বালুর জাহাজের চুরি হওয়া নোঙ্গর ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষে অনন্ত ১৫ জন নেতা-কর্মি আহত হয়েছে। আহতদের মধ্যে চরফ্যাশন-মনপুরা আসনের বিএনপি’র সাবেক সাংসদ নাজিম আলম’র সমর্থক ১০ জন ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও যুবদলের কেন্দ্রিয় সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন’র সমর্থক ৫ জন আহত হয়েছে।

 

মনপুরায় জাহাজের মাল ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৫

সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলম বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসি জানায়, গত ১৩ জানুয়ারি একটি বালুর জাহাজের চুরি হওয়া নোঙ্গর বিক্রি ও ভাগাভাগিকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে মারামারি হয়। এতে দুই গ্রুপের ৪ জন আহত হয়। পরবর্তিতে বিএনপি’র দুই গ্রুপের উপজেলা পর্যায়ের নেতা কর্মিরা বিষয়টি সমাধানের দিন ধার্য করে। শালিস ধার্যকৃত দিনে নৌ পরিবহন উপদেষ্টা মনপুরায় আগমন করায় কোন সমাধান সম্ভব হয়নি। সেই পুরনো মারামারির ঘটনার পুনরাবৃত্তি করে কথা কাটাকাটির একপর্যায়ের দুই গ্রুপে সংঘর্ষ বাদে। এসময় চরফ্যাশন-মনপুরা আসনের বিএনপি’র সাবেক সাংসদ নাজিম আলম’র সমর্থক ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও যুবদলের কেন্দ্রিয় সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন’র সমর্থকদের মাঝে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুই গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়।

সংঘর্ষে আহতরা হলেন, আলম সমর্থিত ইয়াসিন (৭০) ও তার ছেলে মামুন, মাকসুদ, সাগর, শামীম সহ হেলাল, আলাউদ্দিন, রাকিব, নুরু, মাইনুদ্দিন। এবং নয়ন সমর্থিত সুজন, রাসেল, সালাউদ্দিন, সাদ্দাম, হাসেম। আহত সকলে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ কবির সোহেল জানান, মারামারি ঘটনায় আহতদের মধ্যে ৫ জনকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। এবং আংশিক আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান কবির জানান, সংঘর্ষের খবর শুনে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:২৫:২৫   ১৪৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


নবান্ন উৎসবে মাঠে ধান কাটলেন চরফ্যাশনের ইউএনও
ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জুন্নু সম্পাদক হেলাল
র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলা হানাদারমুক্ত দিবস পালিত
ভোলায় ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন
১০ ডিসেম্বর: ভোলার ইতিহাসে দীপ্ত বিজয়ের দিন
“অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার”
এআই যুদ্ধের সূচনা, কতটা সফল হবে ডিপসিক?
কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিবচরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন
নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় ভোলায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি
ভোলায় কাজী ফার্মসের দাদন ব্যবসা বন্ধের দাবিতে প্রান্তিক খামারিদের মানববন্ধন ও বিক্ষোভ

আর্কাইভ