ভোলায় বিশ্বব্যাংকের অর্থায়নে ৫টি আধুনিক লঞ্চঘাট-ল্যান্ডিং স্টেশন’

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় বিশ্বব্যাংকের অর্থায়নে ৫টি আধুনিক লঞ্চঘাট-ল্যান্ডিং স্টেশন’
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫



খলিল উদ্দিন ফরিদ।। ভোলাবাণী।। 

ভোলায় বিশ্বব্যাংকের অর্থায়নে পাঁচটি আধুনিক লঞ্চঘাট-ল্যান্ডিং স্টেশন হবে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীতরোববার (১৯ জানুয়ারি) সকালে ভোলার ইলিশাঘাট পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তিনি এ কথা বলেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, নৌপথের নিরাপত্তা ও ঘাটের চাঁদাবাজি বন্ধের পাশাপাশি দক্ষিণাঞ্চলের নৌপথ সচল রাখতে কাজ করছে সরকার।

উপদেষ্টা বলেন, দক্ষিণাঞ্চলের পণ্য পরিবহনে অন্যতম মাধ্যম হচ্ছে নৌপথ। তাই নদীকে সচল রাখতে নিয়মিত ড্রেজিং করা হবে। এছাড়া যাত্রী হয়রানি, ঘাটে নির্ধারিত ভাড়া থেকে অতিরিক্ত ভাড়া নিলে ঘাট ইজারা বাতিল করে দেওয়া হবে।

তিনি আরও বলেন, এসব ঘাটে যাত্রীরা পাবেন সর্বাধিক সুবিধা। বিগত দিনের চাঁদাবাজি ও যাত্রী হয়রানি বন্ধে পদক্ষেপ নেওয়া হবে। পরে তিন দিনের সফর শেষে বরিশালের বিভিন্ন ঘাট পরিদর্শনের উদ্দেশ্য ভোলা ত্যাগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, উপদেষ্টার একান্ত সচিব মো. জাহিদুল ইসলাম, জেলা প্রশাসক মো. আজাদ জাহান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:০৮:৩৩   ৯৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


দেড়যুগ পর ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম
ভোলায় হতদরিদ্রদের মাঝে করিম–বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ
নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
এবার কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি
ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
দৌলতখানে ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
লালমোহনে অটোরিকশা চালক হত্যা আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, রহস্য উদঘাটন
ভোলায় দলীয় সিদ্ধান্তে ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা
ভোলায় তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, সবচেয়ে দুর্ভোগে চরাঞ্চলবাসী
তজুমদ্দিনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-১৫

আর্কাইভ