বোরহানউদ্দিনে জাটকা ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

প্রথম পাতা » প্রধান সংবাদ » বোরহানউদ্দিনে জাটকা ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫



 

বোরহানউদ্দিনে জাটকা ইলিশ জব্দ,

মোঃ ইকবাল হোসেন।।ভোলাবঅণী।। বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ ১৫ কেজি জাটকা মাছ জব্দ করা হয়েছে।সোমবার ১৩ জানুয়ারী বিকেলে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাথে ছিলেন বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা।
সার্বিক সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানা পুলিশ।

জব্দকৃত মাছগুলো মাদ্রাসার এতিমদের মধ্যে বিতরণ করা হয়েছে। অভিযানে অবৈধ ১৫ কেজি জাটকা মাছ জব্দ করা হয়। অভিযানে কুঞ্জেরহাট বাজার থেকে জাকির (৩০) নামে একজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

উদ্ধারকৃত জাটকা মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী জব্দ করার পর উপজেলার ১টি মাদ্রাসায় বিতরণ করা হয়।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান জানান, জাটকা সংরক্ষণে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে দেশের মৎস্যসম্পদ রক্ষা করা এবং গরীব মানুষের কল্যাণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

উল্লেখ্য, জাটকা সংরক্ষণ আইন বাস্তবায়নে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয় জনগণ এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩:৪৭:৩৫   ১৮২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


নবান্ন উৎসবে মাঠে ধান কাটলেন চরফ্যাশনের ইউএনও
ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জুন্নু সম্পাদক হেলাল
র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলা হানাদারমুক্ত দিবস পালিত
ভোলায় ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন
১০ ডিসেম্বর: ভোলার ইতিহাসে দীপ্ত বিজয়ের দিন
“অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার”
এআই যুদ্ধের সূচনা, কতটা সফল হবে ডিপসিক?
কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিবচরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন
নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় ভোলায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি
ভোলায় কাজী ফার্মসের দাদন ব্যবসা বন্ধের দাবিতে প্রান্তিক খামারিদের মানববন্ধন ও বিক্ষোভ

আর্কাইভ