তজুমদ্দিনে মৎস্যজীবিদের দুইদিনের প্রশিক্ষণ শুরু

প্রথম পাতা » তজুমদ্দিন » তজুমদ্দিনে মৎস্যজীবিদের দুইদিনের প্রশিক্ষণ শুরু
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫



 

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত জেলা মৎস্য কর্মকর্তাসহ অন্যরা।

হেলাল উদ্দিন লিটন।।তজুমদ্দিন প্রতিনিধি ॥ভোলাবাণী।।

ভোলার তজুমদ্দিন উপজেলায় মৎস্য আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণের কৌশল বিষয়ে মৎস্যজীবীদের নিয়ে দুইদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ২৫ জন মৎস্যজীবী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এছাড়াও এ সময় নদী-সাগরে মৎস্য আহরণকারী নৌযানের অনুমতিপত্র প্রদান করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিত কুমার দেব। তজুমদ্দিন উপজেলার মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. আল আমিনের সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণ রিসোর্স পার্সন হিসেবে কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এসসিএমএফপি প্রকল্পের বরিশাল বিভাগীয় ডিপিডি মো. আজহারুল ইসলাম এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন প্রমুখ।

 

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত জেলা মৎস্য কর্মকর্তাসহ অন্যরা।

অনুষ্ঠান শেষে উপজেলার সকল নৌযান মালিকদের আর্টিসানাল অনুমতিপত্র প্রদান করা হবে। এই অনুমতিপত্রের মেয়াদ থাকবে ৩ বছর। প্রতি ৩ বছর পর পর রেজিষ্ট্রেশন নবায়ন করতে হবে।

বাংলাদেশ সময়: ২১:৫০:২৫   ১৮৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


ভোলার তজুমদ্দিনে অটোরিকশা চালককে নির্মমভাবে হত্যার অভিযোগ
১৯ টি ব্যবসায়ী ঘর পুড়ে ছাই তজুমদ্দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভূত মৎস্য আড়ৎ
তজুমদ্দিনে নৌবাহিনীর অভিযানে গাঁজাসহ একজন আটক
তজুমদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
তজুমদ্দিনে জাকের পার্টির র‍্যালি সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত
তজুমদ্দিনে ভায়া পদ্ধতিতে জরায়ুর মুখের ক্যান্সার শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত
তজুমদ্দিনে পাচারকালে ৫৫ বস্তা সরকারি সার জব্দ
তজুমদ্দিনে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
তজুমদ্দিনে প্রতিবন্ধী কবির হত্যা,জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে তজুমদ্দিনে ৪ ফার্মেসিকে জরিমানা।

আর্কাইভ