লালমোহনে প্রকাশ্যে জাটকা বিক্রির দায়ে ২ জনের জরিমানা

প্রথম পাতা » প্রধান সংবাদ » লালমোহনে প্রকাশ্যে জাটকা বিক্রির দায়ে ২ জনের জরিমানা
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫



ভোলাবাণী।।লালমোহন প্রতিনিধি।। ভোলার লালমোহন উপজেলায় প্রকাশ্যে জাটকা ইলিশ বিক্রির দায়ে দুই মাছ বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।

 

লালমোহনে প্রকাশ্যে জাটকা বিক্রির দায়ে ২ জনের জরিমানা

সোমবার ১৩/০১/২৫ তারিখ সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে লালমোহন এবং গজারিয়া মাছ বাজারে অভিযান চালিয়ে দুই মাছ বিক্রেতাকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী তাদের এ অর্থদন্ড প্রদান করেন তিনি।

এ সময় ১৫ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়। পরে সেসব মাছ বিভিন্ন এতিমখানায় ও অসহায়-দুস্থদের মাঝে বিতরণ করা হয়। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কম্বিং অপারেশন ও জাটকা ইলিশ সংরক্ষণ করতে এ অভিযান পরিচালনা করা হয়। যাদের জরিমানা করা হয় তারা হলেন, উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের বাসিন্দা মো. আল-ইসলাম এবং পশ্চিম চরউমেদ ইউনিয়নের বাসিন্দা মো. আমির হোসেন।

অভিযানে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন, লালমোহন থানার এসআই হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট আরো অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:২৭:৪৮   ২৪২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


এফডিএ’র দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ চরফ্যাশনে মালচিং প্রযুক্তিতে সবজি চাষে নতুন সম্ভাবনা
এক বক্স নীতি বাস্তবায়নে ব্যর্থতার জন্য জামায়াতের রাজনৈতিক উচ্চাভিলাষ দায়ী : ওবায়েদ বিন মোস্তফা
ভোলায় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
আজ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী
১৯ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি
নিরাপদ দুধ বিপণনে নতুন দিগন্তের সূচনাভোলায় এটিএম মিল্কবুথ স্থাপন
শিক্ষায় আধুনিকীকরণে গুরুত্ব দিয়ে ভোলায় সেমিনার
খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও ক্রীড়া চেতনা বিকাশে ভূমিকা রাখবে : জেলা প্রশাসক
শশীভূষনে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়
দেড়যুগ পর ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম

আর্কাইভ