ভোলায় জেলা প্রাইভেট ডায়াগনস্টিক ও ক্লিনিক মালিক সমিতির কমিটি গঠন

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় জেলা প্রাইভেট ডায়াগনস্টিক ও ক্লিনিক মালিক সমিতির কমিটি গঠন
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫



ছোটন সাহা।। ভোলাবাণী।। 

ভোলায়  জেলা প্রাইভেট ডায়াগনস্টিক ও ক্লিনিক মালিক সমিতির কমিটিত গঠন করা হয়েছে।

এতে  জামাল উদ্দিন লিটনকে সভাপতি ও মোঃ হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।


ভোলায় জেলা প্রাইভেট ডায়াগনস্টিক ও ক্লিনিক মালিক সমিতির কমিটি গঠনশনিবার (১১ জানুয়ারী) ভোলার খেয়াঘাট সংলগ্ম বেবীল্যান্ড পার্কের অডিটোরিয়ামে বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোটে তাদের নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মুনতাছির আলম রবিন চৌধুরী, সহ-সভাপতি জামাল উদ্দিন ও শিপু ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সহিদ তালুকদার, কোষাধ্যক্ষ আরিফ হোসেন লিটন প্রমূখ। আগামী দু-এক দিনের মধ্যে এ কমিটির পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।

সাধারণ সভার শুরুতে পূর্বের বছরের আয় ব্যয়ের হিসেব তুলে ধরেছে সাবেক কোষাধ্যক্ষ আরিফ হোসেন লিটন। বার্ষিক সাধারণ সভায় এশিয়া মেডিকেল সার্ভিসের চেয়ারম্যান ইয়ারুল আলম লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ ট্রুম্যান, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম, সেক্রেটারি হারুন-অর-রশীদসহ ভোলা জেলার বিভিন্ন বে-সরকারী হাসপাতাল, ডায়াগনষ্টিক মালিকগণ, ভোলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকগণ।

বাংলাদেশ সময়: ২০:২৭:৪৯   ২১৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিবচরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন
নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় ভোলায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি
ভোলায় কাজী ফার্মসের দাদন ব্যবসা বন্ধের দাবিতে প্রান্তিক খামারিদের মানববন্ধন ও বিক্ষোভ
ভোলার রাজাপুরে এক হাজার পিচ ইয়াবা সহ কারবারি আটক
খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন
লালমোহনের নিখোঁজ ১৩ জেলের সন্ধান মিলেছে
ভোলার তজুমদ্দিনে অটোরিকশা চালককে নির্মমভাবে হত্যার অভিযোগ
ভোলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় রূপালী বাংলাদেশ পত্রিকার বর্ষপূর্তি উদযাপন
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি

আর্কাইভ