দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

প্রথম পাতা » এশিয়া » দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪



ভোলাবাণী আন্তর্জাতিক ডেক্স।। দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ৬৩ জন নিহত হয়েছেন।

দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

রোববার (২৯ ডিসেম্বর) জেজু এয়ারের বিমানটি বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে। দক্ষিণ কোরিয়ার বার্তাসংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, বিমানটি ১৭৫ জন যাত্রী এবং ছয়জন কেবিন ক্রু নিয়ে থাইল্যান্ড থেকে ফিরে যাচ্ছিল।স্থানীয় গণমাধ্যমের শেয়ার করা ছবিগুলোতে দেখা গেছে, বিমান থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে।

বার্তাসংস্থা ইয়োনহাপ জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি চোই সাং-মু ‘উদ্ধার অভিযানের জন্য সর্বাত্মক প্রচেষ্টার’ নির্দেশ দিয়েছেন।

সংস্থাটি জানিয়েছে, উদ্ধার অভিযান চলাকালে দুজনকে জীবিত পাওয়া গেছে। তবে বিমান দুর্ঘটনার কারণ বা কেন রানওয়ে থেকে ছিটকে গেল তা এখনো জানা যায়নি। যদিও পাখির কারণে ল্যান্ডিং গিয়ার অকার্যকর হয়ে এটি হতে পারে বলে জানিয়েছে বার্তাসংস্থা ইয়োনহাপ।

এদিকে, সত্যতা যাচাই করা যায়নি এমন একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ছে এবং বিমানবন্দরের দেয়ালে গিয়ে আঘাত করছে।

কিন্তু দেয়ালে আছড়ে পড়ার আগেই বিমানের এক অংশে আগুন ধরে যায়। আরেকটি ফুটেজে দেখা যাচ্ছে, কালো ধোঁয়ার কুন্ডলী আকাশের দিকে উঠছে।

দক্ষিণ কোরিয়ার দমকল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এই মুহূর্তে ফায়ার সার্ভিসের ৩২টি গাড়ি ঘটনাস্থলে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১০:৩৪:২৭   ১১৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এশিয়া’র আরও খবর


ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে হামাসকে পুরস্কৃত করা: জাতিসংঘে ট্রাম্প
আজ ফিলিস্তিনকে ‘স্বাধীন রাষ্ট্র’ স্বীকৃতি দেবে ব্রিটেন
জেন-জিদের বিক্ষোভে উত্তাল নেপাল, কাঠমান্ডুতে কারফিউ জারি
অনাহার-অপুষ্টিতে গাজায় বাড়ছে মৃত্যুর মিছিল
ইরান-ইসরায়েল সংঘাত অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি ইরান
কাতারে মার্কিন ঘাটিত ক্ষেপণাস্ত্র হামলা
মার্কিন হামলার পর দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান
মরিয়া ইরান তছনছ ইসরাইল
১ ঘণ্টায় ১০টি ইসরাইলি বিমান ধংস করেছে ইরান
আয়রন ডোম চুরমার, ইসরায়েলি সদর দপ্তর গুঁড়িয়ে দিল ইরান

আর্কাইভ