ভোলায় কোস্টগার্ডের হাতে আগ্নেয়াস্ত্র সহ পিতা-পুত্র আটক

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় কোস্টগার্ডের হাতে আগ্নেয়াস্ত্র সহ পিতা-পুত্র আটক
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪



আশিকুর রহমান শান্ত ।।ভোলাবাণী।।
ভোলায় একটি আগ্নেয়াস্ত্র এবং ৫টি দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলেকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটক আলমগীর মাতব্বর (৬০) কোড়ালিয়া গ্রামের বাসিন্দা তার ছেলে মো. রিয়াদ হোসেন (৩৫)।

 

ভোলায় কোস্টগার্ডের হাতে আগ্নেয়াস্ত্র সহ পিতা-পুত্র   আটক

কোস্টগার্ড জানায়, আটক বাবা-ছেলে স্থানীয় অসহায় মানুষদের কাছ থেকে চাঁদাবাজি করত। এছাড়াও তাদের বিরুদ্ধে ভূমিদস্যুতা, এলাকায় ত্রাসের রাজত্ব করাসহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে কোস্টগার্ড তাদেরকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি আগ্নেয়াস্ত্র এবং ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীকে জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

বুধবার সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও জনসাধারণের জান ও মালের নিরাপত্তা প্রদানের নিমিত্তে এরুপ অভিযান অব্যাহত থাকবে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন বিসিজি বেইস ভোলার অপারেশন অফিসার লেফটেন্যান্ট রিফাত আহমেদ।

কোস্ট গার্ড দক্ষিণ জোন বিসিজি বেইস ভোলার অপারেশন অফিসার লেফটেন্যান্ট রিফাত আহমেদ আরোও জানা, ভোলার বোরহানউদ্দিন উপজেলাধীন গঙ্গাপুর চরের স্থানীয় বাসিন্দাদের উপর দীর্ঘদিন যাবত একটি কুখ্যাত ডাকাতদল দুর্ধর্ষ সন্ত্রাসী ইউনুস এর নেতৃত্বে অস্ত্র দেখিয়ে জমিদখল, চাঁদাবাজি, অসহায় জেলেদের মাছ ও টাকা লুট, অত্যাচার এবং ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত দেড়টা থেকে সকাল ৫টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের কে আকট করা হয়।

জানা গেছে, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন আওতাধীন এলাকাসমূহে আইনশৃঙ্খলা রক্ষাসহ জলদস্যু ও সন্ত্রাস দমনে নিরলস ভাবে কাজ করে আসছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:৫৩   ১৩৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


নবান্ন উৎসবে মাঠে ধান কাটলেন চরফ্যাশনের ইউএনও
ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জুন্নু সম্পাদক হেলাল
র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলা হানাদারমুক্ত দিবস পালিত
ভোলায় ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন
১০ ডিসেম্বর: ভোলার ইতিহাসে দীপ্ত বিজয়ের দিন
“অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার”
এআই যুদ্ধের সূচনা, কতটা সফল হবে ডিপসিক?
কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিবচরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন
নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় ভোলায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি
ভোলায় কাজী ফার্মসের দাদন ব্যবসা বন্ধের দাবিতে প্রান্তিক খামারিদের মানববন্ধন ও বিক্ষোভ

আর্কাইভ