ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে ভোলায় ঝটিকা মিছিল

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে ভোলায় ঝটিকা মিছিল
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪



স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।

ভারতের আগরতলায় ভারতীয় উগ্রবাদী হিন্দু বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ভোলায় ঝটিকা মিছিল করতে দেখা গেছে। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ভোলা প্রেসক্লাব থেকে এ ঝটিকা মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান ঘুরে প্রেসক্লাব এসে মিলিত হয়।

 

ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে ভোলায় ঝটিকা মিছিল

এসময় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা এছহাক ফরাজী বলেন, ভারতের উগ্রবাদী হিন্দু গোষ্ঠী বাংলাদেশ হাইকমিশনে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভারত সরকার যদি বাংলাদেশকে নিয়ে কোন রকমে ষড়যন্ত্র করতে চায় ঐ সকল ষড়যন্ত্র বাংলার মানুষ রুখে দেবে। বাংলাদেশের কোন বিষয় নিয়ে যদি ভারত নাক গলায় তাদেরকে কঠিন হাতে দমন করা হবে। ভারত, আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতীশীল করার ষড়যন্ত্র করছে। দিল্লির নীলনকশা রুখে দিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। এসময় ঝটিকা মিছিলে জামাত শিবিরের বেস কয়েকজন নেতাকর্মীদের দেখা গেছে।

বাংলাদেশ সময়: ৭:০৪:০৮   ২৪৬ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


● বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
● মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞাতজুমদ্দিনে জেলেদের সতর্ক করল মৎস্য বিভাগ
● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী
● ৭ শর্ত পূরণ না হওয়া পর্যন্ত খুলবে না হরমুজ প্রণালি: ইরান
● লালমোহনে ছাত্রদলের নতুন কমিটি, আনন্দ মিছিল
● জ্বর নিয়ে ফিরছেন দূর শহর থেকেভোলায় বাড়ছে ডেঙ্গু রোগী
● মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে নবীন বরণ
● ইলিশায় বায়োগ্যাস পল্লীর যাত্রা শুরু, কর্মসংস্থানের নতুন সম্ভাবনা
● সাহিদা সুমনা বরিশাল বিভাগের গুণী শিক্ষক নির্বাচিত
● জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি

আর্কাইভ