প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্য গড়ার আহ্বান বিএনপির

প্রথম পাতা » জাতীয় » প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্য গড়ার আহ্বান বিএনপির
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪



ভোলাবাণী ডেক্স।। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে বসে জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানিয়েছে বিএনপি। এ ছাড়া দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বানও জানিয়েছে দলটি।

 

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকে

বৈঠক শেষে বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তখন তিনি এসব কথা জানান।

এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে বিএনপির ৫ সদস্যের একটি প্রতিনিধিদল।

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ ও ড. খন্দকার মোশাররফ।

বৈঠকের বিষয়ে বিএনপির একটি সূত্র জানায়, দেশের চলমান পরিস্থিতি, সংস্কার কার্যক্রম, নির্বাচনী রোডম্যাপ ও আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবে প্রতিনিধিদল।

এর আগে বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান প্রধান উপদেষ্টা সঙ্গে দলের ৫ প্রতিনিধির সাক্ষাতের বিষয়টি গণমাধ্যমকে জানান।

বাংলাদেশ সময়: ২০:২৯:৪৪   ১৯৮ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন ক্ষমতাচ্যুতির দুই বছরে প্রথমবার প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, জানাবেন ভবিষ্যৎ পরিকল্পনা
সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ
২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা
ডিসেম্বরেও পুরোপুরি চালু হচ্ছে না থার্ড টার্মিনাল
মাইলস্টোন ট্র্যাজেডির ১ বছর ‘সন্তানের মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, আমরা ঘটনার সুষ্ঠু বিচার চাই’

আর্কাইভ