জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ভোলায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ

প্রথম পাতা » কৃষি ও প্রকৃতি » জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ভোলায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ
বুধবার, ১৩ নভেম্বর ২০২৪



স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১০০০ জন উপকারভোগীর মাঝে বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আরএইচএল প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করে।

 

গ্রামীণ জন উন্নয়ন সংস্থার  ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় ধনিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১০০০ জন উপকারভোগীর মাঝে চারা গাছ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান। জিজেইউএস-এর পরিচালক (কর্মসূচি) অ্যাডভোকেট বিথী ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জিজেইউএস আরএইচএল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ আনিসুর রহমান (টিপু), কারিগরি কর্মকর্তা এস. এম. সাকিবুল ইসলাম এবং অন্যান্য সহকারী কারিগরি কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা উপকূলের বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষা ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ফলজ ও ঔষধি গাছের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। উপস্থিত উপকারভোগীরা বিনামূল্যে গাছের চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এগুলো যতœসহকারে পরিচর্যা করে উৎপাদনের আগ্রহ প্রকাশ করেন।

চারাগুলোর মধ্যে রয়েছে নারিকেল, কদবেল, পেয়ারা, নিম, সফেদা, সুপারিসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছ। প্রতি জনকে সকল প্রজাতি মিলিয়ে ৮টি চারা প্রদান করা হয়। এর মাধ্যমে উপকারভোগীদের স্বাস্থ্য সুরক্ষা ও পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার লক্ষ্যও বাস্তবায়িত হবে।

বাংলাদেশ সময়: ৭:৪০:৩৭   ৩১৯ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও প্রকৃতি’র আরও খবর


● গঙ্গাপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
● কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত তজুমদ্দিনে কৃষি কার্ড কার্যক্রমের উদ্বোধন
● বোরহানউদ্দিনে উদয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
● খাল-বিলে বাড়ছে চায়না রিং জাল ও কারেন্ট জালের ব্যবহারচরফ্যাশনে রিং জালের দাপটে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ
● বোম্বাই মরিচে ভাগ্য বদল আবদুর রহিমের
● ভোলায় ফিলিপাইনি ব্লাক আখ চাষে নতুন সম্ভাবনা
● বিজ্ঞান ছাড়া বিচার নয়: ভোলার জেলেদের অধিকার ও ইলিশ ব্যবস্থাপনার সংকট
● তজুমদ্দিনে বোরো ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি, দাম নিয়ে শঙ্কা ॥
● ভোলায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু
● চরফ্যাশনে বিট রুট চাষে বেল্লালের বাজিমাত: উপকূলীয় কৃষিতে নতুন দিগন্ত

আর্কাইভ