চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় নিহত-২ ও আহত-১

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় নিহত-২ ও আহত-১
মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪



আরিফ হোসেন।৷ ভোলাবাণী।।

ভোলার চরফ্যাশনে মালবাহী নসিমনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ইমন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়। এসময় আহত নেছারউদ্দিন (২৫) ও সিয়ামকে (২০) চরফ্যাশন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নেছারউদ্দিনকেও মৃত্যু ঘোষণা করেন।

 

 

চরফ্যাশন ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন

মঙ্গলবার (১২ নভেম্বর) পৌরসভা ১নং ওয়ার্ড কাইমুদ্দির মোড় নামক স্থানে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চরফ্যাশন ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোঃ আসাদুজ্জামান লিখন।

নিহতরা হলেন, চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের কালামের ছেলে ইমন ও বোরহানউদ্দিন উপজেলার বড়ামানিকা ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের ইলিয়াসের ছেলে নেছারউদ্দিন। আহত সিয়াম চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের আনছার আলীর ছেলে।

চরফ্যাশন ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোঃ আসাদুজ্জামান লিখন জানান, তিন আরোহী মোটারসাইকেল যোগে বোরহানউদ্দিন থেকে চরফ্যাশনে আসার পথে চরফ্যাশন পৌরসভা ১নং ওয়ার্ড কাইমুদ্দির মোড়ে আঞ্চলিক সড়কে যাত্রীবাহী বাস অতিক্রম করার সময় অপরদিক থেকে আসা একটি মালবাহী নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ইমনের মৃত্যু হয়। এসময় আহত সিয়াম ও নেছারউদ্দিনকে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নেছারউদ্দিনকে মৃত্যু ঘোষণা করেন। আহত সিয়ামের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে রেফার কর হয়।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান হাওলাদার জানান, কোন অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করা হয়।

বাংলাদেশ সময়: ২১:১১:০৬   ২৫৮ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


● চরফ্যাশনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
● চরফ্যাশনে মহাসড়কের পাশে ময়লার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী-পর্যটক
● ভোলায় ‘মৎস্য পদক-২০২৬’ পেল এফডিএ
● মিয়ানমারে পাচারকালে চরফ্যাশন থেকে ২৯৩ বস্তা সার জব্দ, আটক-৪
● শিক্ষক পিটানোর মামলায় প্রধান শিক্ষকসহ তিনজন হাজতে
● চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ
● পুনরায় সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ, সম্পাদক কামাল গোলদারচরফ্যাশন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
● চরফ্যাশনে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
● খাল-বিলে বাড়ছে চায়না রিং জাল ও কারেন্ট জালের ব্যবহারচরফ্যাশনে রিং জালের দাপটে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ
● বোম্বাই মরিচে ভাগ্য বদল আবদুর রহিমের

আর্কাইভ