ভোলায় শীর্ষ সন্ত্রাসী বেলায়েতসহ ৪ জন আটক

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় শীর্ষ সন্ত্রাসী বেলায়েতসহ ৪ জন আটক
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪



স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।

ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী বেলায়েতসহ তার দলের সক্রিয় ৪ সদস্যকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী। এ খবরে স্বস্তির নিশ্বাস ফেলছেন ওই এলাকার বাসিন্দারা।

 

ভোলায় শীর্ষ সন্ত্রাসী বেলায়েতসহ ৪ জন আটক

সোমবার (৪ নভেম্বর) মধ্যরাতে কোষ্টগার্ড দক্ষিণ জোন ও পুলিশ যৌথ একটি অভিযানে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন, বাপ্তা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মৃত মোহাম্মদ আলী হোসেনের ছেলে শীর্ষ সন্ত্রাসী বেলায়েত হোসেন ওরফে বেলু, রফিজল হকের ছেলে শেখ ফরিদ ও কামাল হোসেন এবং কামাল হোসেনের ছেলে মো. আল-আমীন। শেখ ফরিদ ও কামাল আপন দুই ভাই এবং আল-আমীন কামালের ছেলে।

কোষ্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোষ্টগার্ড দক্ষিণ জোন এবং পুলিশ সোমবার মধ্যরাতে বাপ্তা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মো. বেলায়েত ও তার দলের সক্রিয় ৪ সদস্যকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি তাজা কার্তুজ এবং বেশ কয়েকটি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

বেলায়েত একজন পেশাদার সন্ত্রাসী উল্লেখ করে কোষ্টগার্ড জানায়, তার বিরুদ্ধে ভোলা সদর থানায় একটি হত্যা মামলাসহ একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে। এলাকায় সে এবং তার দলের সদস্যরা চাঁদাবাজি এবং জমি দখলসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। সবসময় সে এলাকায় ত্রাস সৃষ্টি করত। একাধিক অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনী তাদেরকে আটক করে।

এদিকে, বেলায়েতকে আটকের খবরে বাপ্তা ইউনিয়নের বাসিন্দারা স্বস্তির নিশ্বাস ফেলছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের আটকের ছবি ছড়িয়ে পড়লে অনেকেই মন্তব্যের ঘরে যৌথবাহিনী সফল অভিযান করেছে উল্লেখ করে, বাহিনীটির প্রশংসা করেন এবং বেলায়েতের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১১:৫৩:৪১   ১৮১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


নবান্ন উৎসবে মাঠে ধান কাটলেন চরফ্যাশনের ইউএনও
ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জুন্নু সম্পাদক হেলাল
র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলা হানাদারমুক্ত দিবস পালিত
ভোলায় ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন
১০ ডিসেম্বর: ভোলার ইতিহাসে দীপ্ত বিজয়ের দিন
“অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার”
এআই যুদ্ধের সূচনা, কতটা সফল হবে ডিপসিক?
কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিবচরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন
নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় ভোলায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি
ভোলায় কাজী ফার্মসের দাদন ব্যবসা বন্ধের দাবিতে প্রান্তিক খামারিদের মানববন্ধন ও বিক্ষোভ

আর্কাইভ