ভোলা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কবির হোসেনকে বহিষ্কারের দাবীতে প্রতিবাদ সভা

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কবির হোসেনকে বহিষ্কারের দাবীতে প্রতিবাদ সভা
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪



স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।

ভোলায় জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে কুরুচিপূর্ণ ও অসম্মানজনক বক্তব্য প্রদান করায় যুগ্ম আহ্বায়ক মো. কবির হোসেনকে বহিষ্কারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেনকে বহিষ্কারের দাবীতে প্রতিবাদ সভা

রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যার পর জেলা বিএনপি কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ প্রতিবাদ সভায় অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা অভিযোগ করেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন সম্প্রতি তার ফেইসবুক আইডিতে লাইভে এসে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফসহ জেলা বিএনপির সিনিয়র নেতাদের বিরুদ্ধে মনগড়া, কুরুচিপূর্ণ ও অসম্মানজনক মন্তব্য করেন। বক্তারা কবির হোসেনকে সন্ত্রাসী, চাঁদাবাজ উল্লেখ করে প্রকাশিত ভিডিও বক্তব্যের জন্য দলের সবার কাছে ক্ষমা চাওয়াসহ তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানান।

জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. কবির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আল আমিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সোপান, এনামুল হক, সদস্য মোস্তফা কামাল মিলন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন, ভোলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, জেলা কৃষক দলের সভাপতি আবদুর রহমান সেন্টু, জেলা শ্রমিক দলের সভাপতি মো. তানভির আলম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুনতাসির আলম রবিন, আকতার হোসেন, জাকির হোসেন মনির, নুরে আলম ফরহাদ, মাকসুদুর রহমান, যুগ্ম সম্পাদক জাকির হোসেন রুবেল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. ইব্রাহিম খলিল প্রমূখ।

বাংলাদেশ সময়: ৯:০০:০৬   ১২৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিবচরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন
নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় ভোলায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি
ভোলায় কাজী ফার্মসের দাদন ব্যবসা বন্ধের দাবিতে প্রান্তিক খামারিদের মানববন্ধন ও বিক্ষোভ
ভোলার রাজাপুরে এক হাজার পিচ ইয়াবা সহ কারবারি আটক
খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন
লালমোহনের নিখোঁজ ১৩ জেলের সন্ধান মিলেছে
ভোলার তজুমদ্দিনে অটোরিকশা চালককে নির্মমভাবে হত্যার অভিযোগ
ভোলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় রূপালী বাংলাদেশ পত্রিকার বর্ষপূর্তি উদযাপন
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি

আর্কাইভ