ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২২ জেলে আটক

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২২ জেলে আটক
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪



স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে ২৪ জেলেকে আটক করেছে আইন শৃঙ্খলারক্ষা বাহিনী। জব্দ করা হয়েছে ৪০ কেজি ইলিশ, ৪টি নৌকা ২টি প্রীডবোড ও প্রায় ২৭ হাজার মিটার জাল। আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয়েছে।

 

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায়  ২২ জেলে আটক

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে সদর উপজেলার ইলিশার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২টি প্রীডবোডসহ ২ জেলেকে আটক করে মৎস্য বিভাগ ও আইন শৃঙ্খলারক্ষা বাহিনী। একই সময়ে মেঘনা নদীর তুলাতুলী ও ভোলার খাল থেকে আটক করা হয় আরও ৯ জেলেকে। এছাড়াও তেতুলিয়া নদী থেকে আটক করা হয় ১৩ জেলেকে। এদের ভ্রাম্যমান আদালতে মাধ্যমে জেল জরিমানা করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধংস করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়ছে।

ভোলা সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান বলেন, মা ইলিশের সুস্থ প্রজনন নিশ্চিতে ও নিষেধাজ্ঞা বাস্তবায়নে ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকা জুরে কঠোর অবস্থানে রয়েছে মৎস্য বিভাগ, কোস্টগার্ড, নৌ-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী।

বাংলাদেশ সময়: ২১:৫১:২৬   ২১৬ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শিক্ষার আধুনিকায়নের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্ব দিতে হবেভোলায় শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক ও সামাজিক সমস্যা নিয়ে সেমিনার
জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী
ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান নেতানিয়াহুর
মেঘনায় বালুদস্যুদের দৌরাত্ম্য, ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন
রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার
ভাসমান বাজার ঘুরে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
লালমোহনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
শশীভূষণের মেঘনা নদী থেকে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার
নিবন্ধনের স্বীকৃতি পেল ‘বিবা’, অসহায়দের পাশে থাকার অঙ্গীকার

আর্কাইভ