ভোলা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রথম পাতা » এক্সক্লুসিভ » ভোলা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪



স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।।

ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও তার স্ত্রী ইসরাত জাহান বিন্তীর বিদেশ গমনের উপর নিষেধাজ্ঞা জারী করেছে ভোলার বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত।

 

ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও তার স্ত্রী ইসরাত জাহান বিন্তী

সোমবার (২১ অক্টোবর) দূর্নীতি দমন কমিশন (দুদক) এর আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত তাদের দেশত্যাগে এই নিষেধাজ্ঞা জারী করেন। ভোলার আদালতের সিনিয়র স্পেশাল জজ এ কে এম মাহমুদুর রহমান এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার (২১ অক্টোবর) ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও তার স্ত্রী ইসরাত জাহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের পক্ষে পিপি এডভোকেট সাহাদাত হোসেন শাহিন ভোলার বিজ্ঞ সিনিয়র স্পেশাল জর্জ আদালতে আবেদন করেন।

আবেদন শুনানী শেষে বিজ্ঞ আদালত মইনুল হোসেন বিপ্লব ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারী করেন সিনিয়র স্পেশাল জজ এ কে এম মাহমুদুর রহমান।

উল্লেখ্য যে, ভোলা জেলা লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে টেন্ডারবাজি, গ্যাস কুপ খননসহ নানা অনিয়মের মাধ্যমে পাচ হাজার কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ দুদকের তদন্তাধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৩৮:৩৮   ২৫০ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


ভরা যৌবনেও মেঘনায় ইলিশের কৃপণতা
মাইক্রোপ্লাস্টিক কী? মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শ থেকে বাঁচতে করণীয়
ভোলার উপকূলে দুর্যোগ এলেই বাড়ে দুর্ভোগ
মনপুরায় অস্ত্রসহ কুখ্যাত ‘স্বপন বাহিনী’র প্রধান আটক
ভোলার চরবাসীকে স্বাস্থ্যসেবা ভাসমান মোবাইল হাসপাতাল
প্রাণিসম্পদ উন্নয়নে আন্তঃদেশীয় সহযোগিতার নতুন অধ্যায় জিজেইউএস প্রতিনিধি দলের পাকিস্তান সফর
ভোলার পুকুরে আন্তর্জাতিক মানের মুক্তা চাষে সাফল্য
প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিভোলা-বরিশাল সেতুর দাবিতে ঢাকায় বিক্ষোভ সমাবেশ
দৌলতখানে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ৩
মনপুরার লোকালয় থেকে মায়াবি হরিণ উদ্ধার, পরে সংরক্ষিত বনে অবমুক্ত

আর্কাইভ