ভোলায় ইলিশ ধরার অপরাধে ৯ জেলে আটক, জরিমানা

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় ইলিশ ধরার অপরাধে ৯ জেলে আটক, জরিমানা
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪



ভোলায় ইলিশ ধরার অপরাধে ৯ জেলে আটক, জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ভোলার লালমোহনের তেঁতুলিয়া নদী থেকে ৯ জেলেকে আটকের পর ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৪ অক্টোবর) মধ্যরাতে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিতুল ইসলাম এ জরিমানা করেন।

এর আগে উপজেলার তেঁতুলিয়া নদীর নাজিরপুর পয়েন্ট থেকে ইলিশ শিকারের দায়ে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশের সমন্বয়ে মা ইলিশ রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে একটি দল অভিযান চালায়। অভিযান দলটি ইলিশ শিকারের দায়ে জাল ও মাছসহ ৯ জনকে আটক করে। ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৪৫ হাজার জরিমানা করা হয়।

অভিযানে জব্দকৃত ১০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ৬৫ কেজি ইলিশ মাছ এতিমদের মাঝে বিতরণ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব এ তথ্য নিশ্চিত করে বলেন, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলার ৭ উপজেলায় অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ৭:০১:২২   ২৮৩ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


মনপুরায় জেলের জালে ধরা পড়ল ২৫ কেজির বিশাল কোড়াল
ভোলায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৮ জন আটক
ভোলায় ডোপ টেস্টে ইয়াবা-গাঁজার অস্তিত্ব, গ্রেপ্তার ৩
সরকারের ভুল ধরিয়ে দেওয়া সাংবাদিকদের দায়িত্ব: পার্থ
দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
দৌলতখানে চায়না পিস্তল ও ম্যাগাজিনসহ যুবক গ্রেপ্তার
‘আল্লাহ চাইলে ভোলায় সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করব’ভোলার উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চাই: পার্থ
আট বছর পর ভোলা থেকে মন্ত্রী, পার্থের আগমনে উৎসবের আমেজ
দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বোরহানউদ্দিনে বর্ণাঢ্য র‍্যালি

আর্কাইভ