ভোলায় ২ মন নিষিদ্ধ পলিথিন ও শপিং ব্যাগ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় ২ মন নিষিদ্ধ পলিথিন ও শপিং ব্যাগ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত
বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪



স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।

ভোলা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রেতাদের বিরুদ্ধে ভোলা শহরের কাঁচা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত বা মোবাইল কোর্ট।

 

ভোলায় ২ মন নিষিদ্ধ পলিথিন ও শপিং ব্যাগ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত

বুধবার (২ অক্টোবর) বিকালে পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন ভোলা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ। পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া এর প্রশিকিউশনে পরিচালিত মোবাইল কোর্ট সব্জি ব্যবসায়ী মোকালেব এর দোকান থেকে ৭৮ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করেন।

এ বিষয়ে তোতা মিয়া বলেন, ‘মৃত আঃ কাদের এর ছেলে মোতালেব দীর্ঘদিন যাবত সব্জির আড়ালে পলিথিন ব্যবসা করে আসছিলো। আমরা গোপন সংবাদের ভিত্তিতে আজ তাকে হাতেনাতে ধরতে সক্ষম হই এবং চলমান আইন অনুযায়ী তাকে নগদ ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত”। এ সময় মোবাইল কোর্টকে সার্বিক সহযোগিতা প্রদান করেন ভোলা সদর মডেল থানা পুলিশের এক দল সদস্য।

বাংলাদেশ সময়: ১০:৫৩:০৬   ১৯৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিবচরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন
নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় ভোলায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি
ভোলায় কাজী ফার্মসের দাদন ব্যবসা বন্ধের দাবিতে প্রান্তিক খামারিদের মানববন্ধন ও বিক্ষোভ
ভোলার রাজাপুরে এক হাজার পিচ ইয়াবা সহ কারবারি আটক
খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন
লালমোহনের নিখোঁজ ১৩ জেলের সন্ধান মিলেছে
ভোলার তজুমদ্দিনে অটোরিকশা চালককে নির্মমভাবে হত্যার অভিযোগ
ভোলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় রূপালী বাংলাদেশ পত্রিকার বর্ষপূর্তি উদযাপন
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি

আর্কাইভ