টাইব্রেকারে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রথম পাতা » প্রধান সংবাদ » টাইব্রেকারে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪



 

টাইব্রেকারে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক।।ভোলাবাণী।। সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হয়। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী নির্ধারিত সময়ে খেলা ড্র থাকলে সরাসরি টাইব্রেকারে নিষ্পত্তি হবে। টাইব্রেকারে ৮-৭ গোলে পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ।টাইব্রেকার স্নায়ুযুদ্ধের খেলা। সেই খেলায় বাংলাদেশের ফুটবলাররা দুর্দান্ত লড়েছে। প্রথম পাঁচ শটে দুই দলই পাঁচটি করে গোল করে। ৫-৫ সমতা থাকায় খেলা গড়ায় সাডেন ডেথে। সাডেন ডেথের প্রথম দুই শটেও দুই দলের সমতা ছিল। অষ্টম শটে পাকিস্তানের শট ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক। ফিরতি শটে বাংলাদেশ গোল করলে ফাইনাল নিশ্চিত হয়।

বাংলাদেশ এই ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে। ম্যাচে দুই অর্ধে একটি করে গোল হজম করে পিছিয়ে পড়েছিল। শেষ ২০ মিনিটে দুই গোল করে ম্যাচে সমতা আনে তারা। এরপর টাইব্রেকারে শেষ হাসি হাসে। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আজ প্রথম সেমিফাইনালে ভারত ৪-২ গোলে নেপালকে হারায়।

ম্যাচের প্রথমার্ধে ০-১ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৩২ মিনিটে কর্নার থেকে শাবাব আহমেদ গোল করেন। জটলার মধ্যে বাংলাদেশি ডিফেন্ডারদের মাঝ থেকে লাফিয়ে হেডে বল জালে পাঠান। বাংলাদেশ প্রথমার্ধে পিছিয়ে পড়লেও বেশ নিয়ন্ত্রিত ফুটবল খেলেছে। ফুটবলারদের মধ্যে পাসিং, আত্নবিশ্বাস সবই ছিল দর্শনীয়। বাংলাদেশ গোলের সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি এই অর্ধে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে বাংলাদেশের চেষ্টা ছিল ম্যাচে সমতা আনার। ৬১ মিনিটে বাংলাদেশ উল্টো পাকিস্তানকে পেনাল্টি উপহার দেয়। পাকিস্তানের আক্রমণে নিজেদের বক্সে হ্যান্ডবল করেন বাংলাদেশি ডিফেন্ডার। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পাকিস্তানের আব্দুল রেহমান গোল করেন বেশ সহজেই। পরের মিনিটে পাকিস্তানের একটি আক্রমণ পোস্টে লেগে ফেরত আসে।

বাংলাদেশ দুই গোলে পিছিয়ে পড়ে দমে যায়নি। ম্যাচে ফেরার চেষ্টা ছিল সর্বাত্নক। ৭৫ মিনিটে কর্নার থেকে মিঠু চৌধুরীর গোলে বাংলাদেশ খেলায় ফেরে। ৯০ মিনিট শেষে রেফারি ৭ মিনিট ইনজুরি সময় দেন। বাংলাদেশ ম্যাচে দ্বিতীয় গোল করে ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে। সংঘবদ্ধ আক্রমণে পাকিস্তানি ডিফেন্সকে পরাস্ত করে বাংলাদেশের বদলি ফুটবলার মানিক প্লেসিংয়ে সমতা আনেন। এরপর খেলা গড়ায় টাইব্রেকারে।

বাংলাদেশ সময়: ১০:৪৪:৫৬   ২৪৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


এফডিএ’র দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ চরফ্যাশনে মালচিং প্রযুক্তিতে সবজি চাষে নতুন সম্ভাবনা
এক বক্স নীতি বাস্তবায়নে ব্যর্থতার জন্য জামায়াতের রাজনৈতিক উচ্চাভিলাষ দায়ী : ওবায়েদ বিন মোস্তফা
ভোলায় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
আজ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী
১৯ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি
নিরাপদ দুধ বিপণনে নতুন দিগন্তের সূচনাভোলায় এটিএম মিল্কবুথ স্থাপন
শিক্ষায় আধুনিকীকরণে গুরুত্ব দিয়ে ভোলায় সেমিনার
খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও ক্রীড়া চেতনা বিকাশে ভূমিকা রাখবে : জেলা প্রশাসক
শশীভূষনে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়
দেড়যুগ পর ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম

আর্কাইভ