সিরাতুন্নবী (সা:) উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

প্রথম পাতা » চরফ্যাশন » সিরাতুন্নবী (সা:) উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪



---মিজান নয়ন।।

দসিরাতুন্নবী (সা:) উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার  উদ্যোগে গতকাল সোমবার বিকেলে উপজেলা সদরের ফ্যাসন স্কয়ারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জামায়াতের চরফ্যাশন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবুল কাসেম’র পরিচালনায়  চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন’র সভাপতিত্বে এসভায় প্রধান অতিথি ছিলেন  বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন বাবর। বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা আমীর মাষ্টার মো. জাকির হোসাইন ও জেলা সেক্রেটারি কাজী মাওলানা মোঃ হারুন অর রশিদ।

আরো বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা নায়েবে আমীর মাওলানা নজরুল ইসলাম, দক্ষিণ আইচা থানা আমীর মাওলানা জহিরুল ইসলাম, দুলার হাট থানা আমীর মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে জামায়াতের নেতা ও কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন।

সন্ধ্যার পর সুরকার ও মিডিয়া ব্যক্তি সংগীত শিল্পী এডভোকেট রোকুনুজ্জামান, আলহেরা ও দ্বীপাঞ্চলের শিল্পীরা হামদ ও নাতে রাসূল পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ২০:১২:১৫   ৩৪২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


এফডিএ’র দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ চরফ্যাশনে মালচিং প্রযুক্তিতে সবজি চাষে নতুন সম্ভাবনা
ভোলা-৪ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ ইসলামী আন্দোলনসহ ২ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৫ প্রার্থী
চরফ্যাশনে পর্যটক আছে নেই শৌচাগার
ভোলা-৪ আসনে বিএনপি ও ইসলামি আন্দোলনের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
নবান্ন উৎসবে মাঠে ধান কাটলেন চরফ্যাশনের ইউএনও
কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিবচরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন
আগামীতে জামায়াতের নেতৃত্বে সরকার গঠিত হবে: অধ্যক্ষ মোস্তফা কামাল
আওয়ামী লীগ ও ইন্ডিয়া নির্বাচন বানচাল করতে চায়:: চরফ্যাশনে নাজিম উদ্দিন আলম
চরফ্যাশনে প্রধান শিক্ষকের প্রহারে দপ্তরী আহতের অভিযোগ,হাসপাতালে ভর্তি
সিনিয়র সহকারী জজকে জড়িয়ে সংবাদ প্রকাশ: চরফ্যাশন আইনজীবী সমিতির প্রতিবাদ

আর্কাইভ