‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ বিজয়ী রিয়া সিং

প্রথম পাতা » প্রধান সংবাদ » ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ বিজয়ী রিয়া সিং
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪



ভোলাবাণী বিনোদন ডেক্স।।‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪’ বিজয়ী হয়েছেন গুজরাটের রিয়া সিং। ভারতের হয়ে মিস ইউনিভার্সের প্রতিনিধিত্ব করবেন এই সুন্দরী।

 

‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ বিজয়ী রিয়া সিং

রোববার (২২ সেপ্টেম্বর) রাজস্থানের জয়পুরে এক জমকালো অনুষ্ঠানে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১৫’ বিজয়ী উর্বশী রাউতেলা মুকুট পরিয়ে দেন ১৯ বছর বয়সী রিয়াকে।

নাম ঘোষণার পর মঞ্চে উচ্ছ্বাসে ফেটে পড়েন তিনি। রিয়া সিং বলেন, এই বিজয়ীর মুকুট জয় করে আমি আনন্দিত। আমি খুবই কৃতজ্ঞ সবার প্রতি। আজকের অবস্থানে পৌঁছানোর জন্য অনেক কাজ করেছি। এই মুকুটের জন্য নিজেকে যথেষ্ট যোগ্য বলে মনে করতে পারি। আমি পূর্বের বিজয়ীদের দ্বারা খুব অনুপ্রাণিত হয়েছি।

এবারের আয়োজনে বিচারকের দায়িত্ব পালন করেন উর্বশী রাউতেলা। রিয়াকে তাজমহল মুকুট পরিয়ে দেন তিনিই। উর্বশী বলেন— ‘এ বছর মিস ইউনিভার্সের মুকুট ছিনিয়ে আনবে ভারত।’

এদিকে প্রতিযোগিতায় প্রথম রানারআপ নির্বাচিত হয়েছেন প্রাঞ্জল প্রিয়া, দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়েছেন ছাবি ভার্গ। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছেন— সুস্মিতা রায় ও রূপফুজানো হুইসো।

বাংলাদেশ সময়: ১৬:২২:৩৭   ২৯৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


নবান্ন উৎসবে মাঠে ধান কাটলেন চরফ্যাশনের ইউএনও
ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জুন্নু সম্পাদক হেলাল
র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলা হানাদারমুক্ত দিবস পালিত
ভোলায় ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন
১০ ডিসেম্বর: ভোলার ইতিহাসে দীপ্ত বিজয়ের দিন
“অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার”
এআই যুদ্ধের সূচনা, কতটা সফল হবে ডিপসিক?
কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিবচরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন
নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় ভোলায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি
ভোলায় কাজী ফার্মসের দাদন ব্যবসা বন্ধের দাবিতে প্রান্তিক খামারিদের মানববন্ধন ও বিক্ষোভ

আর্কাইভ