স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত ভোলায় বৈরী আবহাওয়ার কারণে টানা ১৫ ঘণ্টা ছিলো অন্ধকারে

প্রথম পাতা » প্রধান সংবাদ » স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত ভোলায় বৈরী আবহাওয়ার কারণে টানা ১৫ ঘণ্টা ছিলো অন্ধকারে
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪



ভোলায় বৈরী আবহাওয়া কারণে টানা ১৫ ঘণ্টা ছিলো অন্ধকারে

স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।

বৈরী আবহাওয়া এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার ত্রুটির কারণে টানা ১৫ ঘণ্টা অন্ধকারে ছিল ভোলা। এছাড়াও বারবার লোডশেডিং এর কারণে ভোলার মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হয়েছে।

ওজোপাডিকো, ভোলার প্রকৌশলীর দাবী বোরহানউদ্দিন হতে ভোলা পর্যন্ত সঞ্চালন লাইনের একাধিক স্থানে গাছ উপড়ে পরায় জেলা সদরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

সংশ্লিষ্টদের সাথে আলাপ করে জানা গেছে, টানা বর্ষণের কারণে বিভিন্ন এলাকায় গাছ উপরে পড়ে বিদ্যুৎ সরবরাহে বিঘœ সৃষ্টি হওয়ায় টানা ১৫ ঘণ্টা বিদ্যুৎবিহীন অন্ধকারে ছিল দ্বীপ জেলা ভোলা।

ভোলা সদরের পরানগঞ্জ এলাকার ব্যবসায়ী তসলিম জানান, টানা বৃষ্টি এবং বাতাসের মধ্যে গতকাল সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ করেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং তা আজ সকাল ১১টায় চালু হয়। এইসময়ে পুরো ভোলায় একটি ভুতুড়ে অবস্থার সৃষ্টি হয়।

মাছ ব্যবসায়ী লিটন মিয়া জানান, বিদ্যুতের অভাবে বরফ উৎপাদন বন্ধ থাকে, ফলে অনেক ইলিশ সংরক্ষণ করতে না পারায় মাছ নষ্ট হয়ে গেছে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা প্রসঙ্গে ভোলা ওজোপাডিকো প্রকৌশলী আব্দুল মাজেদ মিয়া জানান, ঝড়ের কারণে বেশ কিছু গাছ বিদ্যুৎ লাইনের উপরে পরে তার ছিড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বৈরী আবহাওয়ার মধ্যেই ঐ গাছ সমূহ কেটে সরিয়ে, বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ৮:৪৯:২৬   ১৬৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


এফডিএ’র দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ চরফ্যাশনে মালচিং প্রযুক্তিতে সবজি চাষে নতুন সম্ভাবনা
এক বক্স নীতি বাস্তবায়নে ব্যর্থতার জন্য জামায়াতের রাজনৈতিক উচ্চাভিলাষ দায়ী : ওবায়েদ বিন মোস্তফা
ভোলায় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
আজ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী
১৯ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি
নিরাপদ দুধ বিপণনে নতুন দিগন্তের সূচনাভোলায় এটিএম মিল্কবুথ স্থাপন
শিক্ষায় আধুনিকীকরণে গুরুত্ব দিয়ে ভোলায় সেমিনার
খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও ক্রীড়া চেতনা বিকাশে ভূমিকা রাখবে : জেলা প্রশাসক
শশীভূষনে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়
দেড়যুগ পর ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম

আর্কাইভ