চিকেন রেজালা রাঁধবেন কিভাবে

প্রথম পাতা » প্রধান সংবাদ » চিকেন রেজালা রাঁধবেন কিভাবে
শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪



 

চিকেন রেজালা

ভোলাবাণী লাইফ স্ট্যাইল।।মুরগির মাংসের বাহারি পদ প্রতিদিনই কমবেশি সবাই খান। মুরগির মাংসের ঝোল কিংবা ভুনা খেয়ে যারা একঘেয়েমি বোধ করছেন, তারা তৈরি করতে পারেন চিকেন রেজালা।

আর রেজালা মানেই সাদা গ্রেভিতে মজানো নরম তুলতুলে মাংস। যেমন সুন্দর গন্ধ, তেমনই সুস্বাদু রেজালা। খুব সহজে ঘরেই রাঁধতে পারেন এই পদ। জেনে নিন চিকেন রেজালার রেসিপি-

উপকরণ

১. মুরগি ১টি (বড় টুকরো করা)
২. পেঁয়াজ বাটা ১ কাপ
৩. আদা-রসুন বাটা ২ টেবিলল চামচ
৪. আস্ত কাজুবাদাম ১০-১২টি
৫. পোস্ত বাটা ২ টেবিল চামচ
৬. টকদই ১ কাপ
৭. দারুচিনি ২ টেবিল চামচ
৮. ছোট এলাচ ৪-৫টি
৯. লবঙ্গ ৪-৫টি
১০. আস্ত গোলমরিচ ৮-১০টি
১১. তেজপাতা ১টি
১২. শুকনো মরিচের গুঁড়া আধা চা চামচ
১৩. ধনিয়া গুঁড়া ১ টেবিল চামচ
১৪. কেওড়া জল ১ চা চামচ
১৪. লবণ ও চিনি স্বাদমতো
১৫. ঘি ২ টেবিল চামচ ও
১৬. তেল ২ টেবিল চামচ।

পদ্ধতি

প্রথমে কাজুবাদাম ও পোস্ত মিহি করে বেটে নিন। এবার একটা বড় বাটিতে চিকেন পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, দই, লবণ দিয়ে ম্যারিনেট করে রাখুন ঘণ্টাখানেক।

এরপর প্যানে ঘি ও তেল গরম করে দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ ও তেজপাতা দিয়ে ফোড়ন দিন। সুন্দর গন্ধ বের হলে ম্যারিনেট করা চিকেন দিয়ে ২০ মিনিট মাঝারি আঁচে রান্না করুন।

এরপর ঢাকনা তুলে কাজু, পোস্ত বাটা, ধনে গুঁড়া, শাহি মরিচ গুঁড়া ও সামান্য চিনি দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিন মাঝারি আঁচে রাঁধুন ২০ মিনিট। এরপর ঢাকনা খুলে আঁচ বাড়িয়ে রাঁধুন ঝোল ঘন না হওয়া পর্যন্ত।

সবশেষে কেওড়া জল ছড়িয়ে চুলার আঁচ বন্ধ করে ঢেকে রাখুন। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু চিকেন রেজালা। রুটি বা পরোটার সঙ্গে দারুন মানিয়ে যায় এই চিকেন রেজালা।

বাংলাদেশ সময়: ১০:৫১:৫৩   ৪২২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


দেড়যুগ পর ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম
ভোলায় হতদরিদ্রদের মাঝে করিম–বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ
নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
এবার কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি
ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
দৌলতখানে ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
লালমোহনে অটোরিকশা চালক হত্যা আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, রহস্য উদঘাটন
ভোলায় দলীয় সিদ্ধান্তে ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা
ভোলায় তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, সবচেয়ে দুর্ভোগে চরাঞ্চলবাসী
তজুমদ্দিনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-১৫

আর্কাইভ