লোহিত সাগরে তেলবাহী ২ ট্যাংকারে হুতিদের হামলা

প্রথম পাতা » এশিয়া » লোহিত সাগরে তেলবাহী ২ ট্যাংকারে হুতিদের হামলা
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪



 

লোহিত সাগরে তেলবাহী ২ ট্যাংকারে হুতিদের হামলা

ভোলাবাণী আন্তর্জাতিক ডেক্স।। লোহিত সাগরে তেলবাহী ২ ট্যাংকারে ফ্বের হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হুতিরা সৌদির পতাকাবাহী আমজাদ ও পানামার পতাকাবাহী ব্লু লেগুন ওয়ান নামের দু’টি অপরিশোধিত জ্বালানি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। খবর রয়টার্স ও এপির।

সোমবারের (২ সেপ্টেম্বর) এই হামলাকে মার্কিন বাহিনী ‘বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে উল্লেখ করেছে।

এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে হুতি। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে ট্যাংকারটিতে আঘাত হানা হয়েছে। কিন্তু সৌদি ট্যাংকারটিতে হামলার বিষয়ে কোনো কিছু উল্লেখ করেনি তারা।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ওই দুই ট্যাংকারে দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও একটি আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়েছে হুতিরা। তাদের এই হামলা দু’টি জাহাজেই আঘাত লেগেছে।

দু’টি জাহাজই অপরিশোধিত জ্বালানি তেল দিয়ে ভরা ছিল বলে মার্কিন বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে মার্কিন দুই কর্মকর্তা জানিয়েছেন, হামলার সময় জাহাজ দু’টি কাছাকাছি ছিল। হামলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কেউ হতাহত হয়নি। হামলা সত্ত্বেও জাহাজ দু’টি গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১১:৫৬:৩৯   ১৭০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এশিয়া’র আরও খবর


ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে হামাসকে পুরস্কৃত করা: জাতিসংঘে ট্রাম্প
আজ ফিলিস্তিনকে ‘স্বাধীন রাষ্ট্র’ স্বীকৃতি দেবে ব্রিটেন
জেন-জিদের বিক্ষোভে উত্তাল নেপাল, কাঠমান্ডুতে কারফিউ জারি
অনাহার-অপুষ্টিতে গাজায় বাড়ছে মৃত্যুর মিছিল
ইরান-ইসরায়েল সংঘাত অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি ইরান
কাতারে মার্কিন ঘাটিত ক্ষেপণাস্ত্র হামলা
মার্কিন হামলার পর দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান
মরিয়া ইরান তছনছ ইসরাইল
১ ঘণ্টায় ১০টি ইসরাইলি বিমান ধংস করেছে ইরান
আয়রন ডোম চুরমার, ইসরায়েলি সদর দপ্তর গুঁড়িয়ে দিল ইরান

আর্কাইভ