বোরহানউদ্দিনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » বোরহানউদ্দিনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত
সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪



 

বোরহানউদ্দিনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে  দোয়া অনুষ্ঠিত

ভোলাবাণী ।।বোরহানউদ্দিন প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ভোলা জেলার বোরহানউদ্দিনের পৌর বিএনপি উদ্যোগে আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

রবিবার (১ সেপ্টেম্বর) বোরহানউদ্দিন কেন্দ্রীয় বাজার মসজিদে দোয়া অনুষ্ঠানে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়। কেন্দ্রীয় বাজার মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন।

এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান লিটন, আ: রব হাওলাদার, ইউসুফ হোসেন বাচ্চু, শাহাবুদ্দিন বাচ্চু, পৌর যুবদল সভাপতি হেলালউদ্দিন মুন্সী, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নোমান হাওলাদার, পৌর ছাত্রদল সম্পাদক হাসিবুর রহমান ফাহিম, পৌর শ্রমিক দলের সম্পাদকসহ পৌর বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ৯:১৮:০৮   ১৮০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


দেড়যুগ পর ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম
ভোলায় হতদরিদ্রদের মাঝে করিম–বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ
নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
এবার কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি
ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
দৌলতখানে ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
লালমোহনে অটোরিকশা চালক হত্যা আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, রহস্য উদঘাটন
ভোলায় দলীয় সিদ্ধান্তে ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা
ভোলায় তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, সবচেয়ে দুর্ভোগে চরাঞ্চলবাসী
তজুমদ্দিনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-১৫

আর্কাইভ